Somoy News BD

১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

মায়ানমার সীমান্তে অপহৃত বাংলাদেশী নাগরিক দুলালকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনলো বিজিবি

নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামহুরী সীমান্তে অপহৃত বাংলাদেশী নাগরিক দুলাল (৪০)-কে মায়ানমার থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

গত ০৩ জুন ২০২৫ তারিখে বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়াস্থ বাগানপাড়া গ্রামের মৃত এজাহার আলীর ছেলে দুলালকে গরু ক্রয়-বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ৫-৬ জন মায়ানমারের নাগরিক এসে সীমান্ত পিলার ৫৪-৫৫ এর মধ্যবর্তী এলাকা দিয়ে মায়ানমারের অভ্যন্তরে নিয়ে আটকে রাখে। পরবর্তীতে ১০ জুন ২০২৫ তারিখে বিজিবি স্থানীয় সোর্সের মাধ্যমে অপহরণকারীদের সাথে যোগযোগ করে জানতে পারে যে, বর্ণিত অপহৃত ব্যক্তি পোয়ামুহুরী বিজিবির বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে মায়ানমারের অভ্যন্তরে ম্যানশনপাড়া নামক স্থানে অবরুদ্ধ অবস্থায় আছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১১ জুন ২০২৫ তারিখ দুপুরে বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় পোয়ামুহুরী বিওপির কমান্ডার নায়েব সুবেদার হারুণ অর রশীদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৫৬ হতে আনুমানিক ৮০০ গজ উত্তর দিকে সীমান্ত সড়কের ৭৮.৫ কিলোমিটার নামক এলাকা দিয়ে কোনো প্রকার মুক্তিপণ ছাড়াই অপহৃত দুলালকে উদ্ধার করে বাংলাদেশে ফেরত আনতে সক্ষম হয়। পরবর্তীতে অদ্য দুপুর ০২.১৫ ঘটিকায় বিজিবির পোয়ামুহুরী বিওপির কমান্ডার স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিনের মাধ্যমে উদ্ধারকৃত ব্যক্তিকে নিজ পরিবারের নিকট হস্তান্তর করে।

Related Articles

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার”: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আত্মহত্যার হার শূন্যের কোটায় নিয়ে আসতে সরকার কাজ করছে। আত্মহত্যা প্রতিরোধে শুধু সরকারি

আরও পড়ুন

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট (IPPA)’ চুক্তি স্বাক্ষর হয়েছে। হংকংয়ে অনুষ্ঠিত ১১তম ‘বেল্ট অ্যান্ড

আরও পড়ুন

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদকঃ মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক কমিটির সভাপতি জয়নুল আবেদীন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman