Somoy News BD

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

শুরু হয়েছে নাগরিক সেবা বাংলাদেশ এর জন্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদকঃ
এক ঠিকানায় সব নাগরিক সেবা পৌঁছে দিতে প্রধান উপদেষ্টা কার্যালয়ের উদ্যোগ ‘নাগরিক সেবা বাংলাদেশ’ এর জন্য রেজিস্ট্রেশন আহ্বানের পর এখন পর্যন্ত ১৭ হাজার ৩৫২ জন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

আজ শনিবার (১৭ মে) আগারগাঁওয়ের ডাক ভবনে ‌’নাগরিক সেবা বাংলাদেশ’ বাস্তবায়নে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে ঢাকা জেলার বাছাইকৃত ৬০ জন উদ্যোক্তাকে নিয়ে আয়োজিত চার দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানান।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন,  ওয়েব সাইটের নাগরিক ও এজেন্টের তথ্যের সুরক্ষার জন্য সম্ভাব্য সব সিকিউরিটি যুক্ত করার পাশাপাশি অন্যান্য সিস্টেমের সাথে ইন্ট্রিগেশনের জন্য প্রয়োজনীয় এপিআই তৈরি ও সরবরাহ শুরু হয়েছে। উদ্যোক্তাদের প্রোফাইল আপডেটে প্রয়োজনীয় ফিচার সংযুক্ত করার কাজ চলমান রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

নাগরিক সেবার মোবাইল অ্যাপ বিষয়ক অগ্রগতি সম্পর্কে বিশেষ সহকারী বলেন, ‘মোবাইল অ্যাপের সাথে কানেকশনের জন্য এপিআই তৈরি সম্পন্ন হয়েছে। ডেভেলপার টিমের সাথে মোবাইল অ্যাপের ডিজাইন নিয়ে আলোচনা হয়েছে এবং নাগরিক সেবার অ্যাপের লক্ষ্য ও উদ্দেশ্য বুঝিয়ে দেওয়া হয়েছে। সে অনুযায়ী তারা মোবাইল অ্যাপের ডেভেলপমেন্ট কার্যক্রম শুরু করেছেন।’

এপিআই  ইন্ট্রিগ্রেশনের অগ্রগতি সম্পর্কে বিশেষ সহকারী জানান, নাগরিক সেবা ও অন্যান্য সিস্টেমসমূহের সাথে এপিআই এর মাধ্যমে ইন্ট্রিগ্রেশনের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহ (যেমন: রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, বাংলাদেশ নির্বাচন কমিশন, ভূমি মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বাংলাদেশ পুলিশ – অনলাইন জিডি) -এর সঙ্গে ম্যানেজমেন্ট, টেকনিক্যাল ও সংশ্লিষ্ট ভেন্ডর পর্যায়ে একাধিক মিটিং এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর বাইরে মাইগভ এর সেবাসমূহ নাগরিক সেবা প্লাটফর্মের মাধ্যমে প্রদানের জন্যে এপিআই এর মাধ্যমে ইন্ট্রিগ্রেশনের কার্যক্রম চলমান রয়েছে। আগামী সপ্তাহের মধ্যে অধিকাংশ সার্ভিস ইন্ট্রিগেশন পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সকল বৈঠক ও কর্মশালার ভিত্তিতে, এপিআই ইন্ট্রিগ্রেশনের মাধ্যমে নাগরিক সেবায় যুক্ত হওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহে চিঠি পাঠানো হয়েছে।

ফয়েজ আহমদ বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলো নাগরিক সেবায় অংশগ্রহণের বিষয়ে আন্তরিকভাবে সহযোগিতা করছে এবং কেবল চিঠি প্রাপ্তির অপেক্ষায় থাকা কাজগুলো ছাড়া অন্যান্য ক্ষেত্রে তারা সর্বাত্মক সহায়তা করছেন। যেমন: তাদের বিদ্যমান সিস্টেম প্রদর্শন, ইন্ট্রিগ্রেশনের সম্ভাব্য পরিকল্পনা, তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় করণীয় তালিকা প্রস্তুত, কোন কোন এপিআই শেয়ার করতে হবে তার কাঠামো নির্ধারণ ইত্যাদি।

প্রশিক্ষণ বিষয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, নাগরিক সেবা উদ্যোক্তা প্রশিক্ষণ মোট ৪ কার্যদিবসে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী ৬৫ জনের মধ্যে ২২ জন নারী রয়েছেন। এর মধ্যে ১২টি হ্যান্ডস অন প্রশিক্ষণ সেশন রয়েছে। এক্সটার্নাল প্রশিক্ষক আছেন ১৪ জন। প্রশিক্ষণের অংশ হিসেবে একদিনের হাতে-কলমে/ফিল্ড ভিজিট করা হবে। চারদিনব্যাপী এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান মূল্যায়নের জন্য একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সনদপত্র প্রদান করা হবে।
উল্লেখ্য, ঈদুল আজহার আগেই দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Related Articles

অনলাইন জুয়া প্রতিরোধে যুগোপযোগী নতুন আইন আনা হচ্ছে

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৫-৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারকার্য সম্পন্ন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী

আরও পড়ুন

ব্যবসাবান্ধব ও জনকল্যাণমুখী বাজেটই টেকসই অর্থনীতির রূপরেখা —অয়ন আহমেদ

একটি রাষ্ট্রের বাজেট কেবল আয়-ব্যয়ের বার্ষিক খতিয়ান নয়; এটি দেশের অর্থনৈতিক দর্শন, সামাজিক ন্যায়বিচার ও ভবিষ্যৎ সামষ্টিক উন্নয়নের এক দূরদর্শী বাস্তবভিত্তিক পরিস্কার পথনকশা। একটি আদর্শ

আরও পড়ুন

পিরোজপুরে জাল দলিলের অভিযোগ! বিয়ে-শাদির কাজিকে নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক পিরোজপুর জেলা সদরের বলেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় জমি দখল ও জাল দলিল তৈরির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিয়ে-শাদি পড়ানো কাজী ও ‘হুজুর’ পরিচিত

আরও পড়ুন

অপরাধ ও চাঁদাবাজদের বিরুদ্ধে ডিএমপির জিরো টলারেন্স নীতি থাকবে: ’মিট দ্যা প্রেস’ এ ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman