Somoy News BD

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , সোমবার
ব্রেকিং নিউজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা

নিজস্ব প্রতিবেদকঃ
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৬/০৫/২০২৫ খ্রি. তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় বিএনপি চেয়ারপার্সন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করে বিমানবন্দর হতে নিজ বাসভবনে (গুলশান) গমন করবেন। এজন্য গুলশান বনানী এলাকায় তাঁকে অভ্যর্থনা জানানোর নিমিত্তে অতিরিক্ত জনসমাগম হয়ে যানজট হওয়ার সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে সাংবাদিক ও আগত অভ্যর্থনাকারীগণের গাড়ি পার্কিং করার জন্য নিম্নবর্ণিত নির্দেশনাবলী প্রতিপালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো:-

(১) এ উপলক্ষ্যে এয়ারপোর্টে আগত সকল সাংবাদিকগণের যানবাহন এয়ারপোর্টের বহুতল কার পার্কিং-এ রাখার জন্য অনুরোধ করা হলো।
(২) এ উপলক্ষ্যে এয়ারপোর্টে আগত অভ্যর্থনাকারীগণের যানবাহন ৩০০ ফিট রাস্তা সংলগ্ন স্বদেশ প্রোপার্টিজ এর খালি জায়গায় পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।
(৩) এ উপলক্ষ্যে গুলশানে আগত সকল সাংবাদিকগণের যানবাহন গুলশান সোসাইটি পার্কের আশে পাশের সড়কে এক লেনে পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।
(৪) এ উপলক্ষ্যে গুলশানে আগত অভ্যর্থনাকারীগণের যানবাহন বিচারপতি শাহাবুদ্দিন পার্কের আশে পাশের সড়কে এক লেনে রাখার অনুরোধ করা হলো।
(৫) উল্লেখিত নির্ধারিত জায়গা ব্যতিত মহাসড়ক বা অন্য কোন জায়গায় গাড়ী পার্কিং না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
(৬) গমনাগমন রুটে কোন যানবাহন পার্কিং না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।
(৭) মুভমেন্ট চলাকালীন গাড়ি বহরে অননুমোদিত গাড়ি যুক্ত না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

Related Articles

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুযোগ কাজে লাগাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং

আরও পড়ুন

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স

আরও পড়ুন

সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সমাজে সঠিক ও ইতিবাচক ন্যারেটিভ প্রতিষ্ঠা করা জরুরি। রাজনীতি,

আরও পড়ুন

মিরপুর বিভাগের অভিযানে গ্রেফতার ১১৭

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মিরপুর বিভাগ

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman