Somoy News BD

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

ন্যাশনাল ডক্টরস ফোরাম (ডেন্টাল বিভাগ) এর ৮ দফা দাবী

মঞ্জুর:

আসন্ন বিশেষ বিসিএস (স্বাস্থ্য) এ ডেন্টাল সার্জন নিয়োগের দাবিতে ৩০শে এপ্রিল ২০২৫ ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২য় তলায় সাগর-রুনি মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম (ডেন্টাল বিভাগ) এক সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সভাপতি, প্রফেসর ডাঃ মোঃ নুরুল আমিন, সেক্রেটারী, ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি, ডাঃ ওয়াজেদ আলী, ডাঃ ফুয়াদ, ডাঃ নুসরাত জাহান নাবিলা, ডাঃ মাসরুফ আহম্মেদ তালহা প্রমুখ। সংবাদ সম্মেলনে ৮ দফা দাবী তুলে ধরেন। দাবী সমূহ : ১. ১০ শয্যা, ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডেন্টাল সার্জন পদ সৃষ্টি সহ জেলা, উপজেলা পর্যায়ে প্রতি ৫০ হাজার জনগোষ্ঠীর বিপরীতে একজন ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করতে হবে। ( বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ১০,০০০ জনে ১ জন ডেন্টাল সার্জন প্রয়োজন)। ২. আসন্ন বিশেষ বিসিএস এ ৫০০ টি পদে ডেন্টাল সার্জন নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে বিসিএস সহ অন্যান্য নিয়োগ পরীক্ষায় ডাক্তারদের আবেদনের বয়স সীমা ৩২ বছর থেকে ৩৪ বছরে উন্নীত করতে হবে। ৩. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে উপজেলা পর্যায়ে ৬ষ্ঠ গ্রেডের দুইটি জুনিয়র কনসালটেন্ট (ডেন্টাল) এর পদ সৃজন করতে হবে। জেলা পর্যায়ে ৬ষ্ঠ গ্রেডের পাঁচটি ডেন্টাল কনসালটেন্ট এবং ৫ম গ্রেডের দুইটি সিনিয়র ডেন্টাল কনসালটেন্ট এর পদ সৃজন করতে হবে। ৪. স্বাস্থ্য সেবায় সমতা বিধান করতে হবে। ডেন্টাল সাজেক্টে বিষয় বহির্ভূত অর্থাৎ ডেন্টাল সার্জন পোস্টে সহকারী সার্জনদের পদায়ন বন্ধ করতে হবে। ৫. জনগণকে স্বল্প মূল্যে দত্ত সেবা প্রদান ও প্রাথমিক পর্যায়ে ওরাল ক্যান্সার সনাক্তের লক্ষ্যে ডেন্ট্রিস্ট্রিকে অপারশনাল প্ল্যান এর আওতায় আনতে হবে। ৬. জনগণের সঠিক ও নিরাপদ চিকিৎসা নিশ্চিতে বিডিএস ডিগ্রী ব্যতীত অন্য কেউ দন্ত চিকিৎসা প্রদান করতে পারবে না তা নিশ্চিত করতে হবে। ৭. সরকারি বেসরকারি সব ধরনের বিএসসি ইন ডেন্টাল টেকনোলজিস্ট কোর্স বন্ধ করে বিএসসি ইন ডেন্টাল ল্যাব টেকনোলজি কোর্স চালু করতে হবে। ৮. বিএসসি ইন ডেন্টাল টেকনোলজিস্ট এবং ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্রাক্টিস অনুমতি প্রদানের চক্রান্ত বন্ধ করতে হবে। একই সাথে চলমান রীট মামলাসমূহের ( সিভিল আপীল ৬০/২০১৭, ২৫০১,৩০৮৫/১৮,৫৯০/২৫) দ্রুত নিষ্পত্তি করতে হবে ।

Related Articles

স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি বলেছেন স্কুল পর্যায়ে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না। রবিবার (১৯ এপ্রিল) সকালে

আরও পড়ুন

বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। শুক্রবার (১৭ এপ্রিল)

আরও পড়ুন

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ওয়ার্ল্ড

আরও পড়ুন

বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদকঃ বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ আজ বুধবার সকালে দেশে পৌঁছেছে। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট যোগে সকাল সাড়ে ৮টায় মরদেহ হযরত শাহজালাল

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman