Somoy News BD

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , সোমবার
ব্রেকিং নিউজ

প্রগ্রেসিভ লাইফে দাবি পরিশোধে নতুন উদ্যোগ প্রথম ধাপে ৭ কোটি টাকার চেক প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ
দীর্ঘদিনের গ্রাহক পাওনা পরিশোধে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এরই অংশ হিসেবে প্রথম ধাপে আজ গ্রাহকদের মাঝে ৭ কোটি টাকার বীমা দাবির চেক প্রদান করেছে কোম্পানিটি।

আজ রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম হলে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব বজলুর রশীদ, এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন।

অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান বলেন, গ্রাহকদের বীমা দাবি, পলিসির ম্যাচুরিটি ও অন্যান্য প্রাপ্য অর্থ পরিশোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রথম ধাপে ৭ কোটি টাকা পরিশোধ করা হলেও এটি এখানেই শেষ নয়। পর্যায়ক্রমে সকল গ্রাহকের পাওনা পরিশোধ করা হবে।
তিনি আরও বলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর নির্দেশনা ও উদ্যোগের সঙ্গে সমন্বয় করে কোম্পানির আর্থিক সংকট কাটিয়ে ওঠা এবং গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছে পরিচালনা পর্ষদ।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন বলেন, গ্রাহকদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। নিয়মিতভাবে পাওনা পরিশোধের কার্যক্রম চলছে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রাহকদের হাতে ৭ কোটি টাকার দাবির চেক তুলে দেওয়া হয়। কোম্পানি কর্তৃপক্ষের আশা, পর্যায়ক্রমে সকল গ্রাহকের পাওনা পরিশোধের মাধ্যমে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাস আরও শক্তিশালী হবে।

Related Articles

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুযোগ কাজে লাগাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং

আরও পড়ুন

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স

আরও পড়ুন

সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সমাজে সঠিক ও ইতিবাচক ন্যারেটিভ প্রতিষ্ঠা করা জরুরি। রাজনীতি,

আরও পড়ুন

মিরপুর বিভাগের অভিযানে গ্রেফতার ১১৭

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মিরপুর বিভাগ

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman