Somoy News BD

১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

গাউছিয়া মার্কেটের সভাপতি ফরিদ উদ্দিনের গ্রেফতার বিচার এবং শাস্তির দাবি

মঞ্জুর: গাউছিয়া মার্কেটের সভাপতি ফরিদ উদ্দিনের বিচারের দাবিতে ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মোঃ আনিস। তিনি বলেন, গাউছিয়া মার্কেটের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোঃ রিয়াজ হত্যা মামলার অন্যতম আসামী। তিনি একজন বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে অন্যতম অর্থের যোগানদাতা । তিনি একজন খুনীই নয়, তিনি আওয়ামীলীগের মদদ পুষ্ট এবং সাবেক মেয়র শেখ ফজলে নুর তাপসের অত্যন্ত আস্থাভাজন ব্যাংক লুটেরা ভূমি দস্যু এবং দেশী-বিদেশী ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ কারী। তিনি তার অবৈধ ক্ষমতা এবং অর্থ দিয়ে গাউছিয়া মার্কেট এবং আশে পাশে গড়ে তুলেছিলেন ছাত্রলীগ যুবলীগ ক্যাডার দ্বারা নিজস্ব এক ক্যাডার বাহিনী । যাদের ভয় দেখিয়ে এবং তাদেরকে দিয়ে তিনি অন্যের অর্থ আত্মসাৎ, অন্যের জমি দখল সহ নানা অপকর্মে তাদের ব্যবহার করতেন। তারই জলন্ত উদাহরণ তার নিজস্ব ভবন ‘প্রেমজয়’ এবং উপস্থিত ভারতীয় দুই ব্যবসায়ী । তিনি একজন আওয়ামীলীগের মদদপুষ্ট ব্যাংক লুটেরা যে কিনা ফার্মাস ব্যাংক এবং পদ্মা ব্যাংক থেকে ৯৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন। আমরা গাউছিয়া মার্কেটের ব্যবসায়ী সমিতিকে অনুরোধ করবো আপনারা খুনি, ব্যাংক লুটেরা, চিটার ফরিদের অপকর্ম ঢাকার ক্ষেত্রে ঢাল হিসেবে ব্যবহার হবেন না। আমরা ব্যবস্যায়ী সমিতির প্রতিপক্ষ নই এবং আপনাদের ব্যবসায়ীক প্রতিপক্ষ থাকলেও আমরা তাদেরও সহযোগী নই । আমরা শুধু ব্যক্তি খুনী ফরিদের অন্যায়-অবিচারের বিচার চাই । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র শহীদ মোঃ রিয়াজ হত্যা মামলার অন্যতম আসামী, ভূমি দস্যু এবং নিরীহ মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎকারী এবং ব্যাংক লুটেরা খুনী ফরিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান । সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সালাউদ্দিন আহম্মেদ, মোঃ রাজু আহম্মেদ, মোঃ ইউনুস পাটোয়ারী, সুমন হোসাইন প্রমুখ।

Related Articles

দেশবাসী সহ সকল শ্রেণি- পেশার মানুষকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভূঁইয়া

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ সকল শ্রেণি-পেশার মানুষকে অগ্রীম পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা সাভার ও আশুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী অন্যতম সেরা তরুণ করদাতা

আরও পড়ুন

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

মোঃআক্তারুজ্জামান টিপুঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা আসন্ন ঈদে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে

আরও পড়ুন

দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ একটি বাস্তব পরিবর্তনের সুযোগ পেয়েছে। একটি নির্বাচনের

আরও পড়ুন

দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী জাহাঙ্গীর আলম মন্ডল

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে পবিত্র অগ্রীম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman