Somoy News BD

২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , সোমবার
ব্রেকিং নিউজ

ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে গণ্যমান্য ব্যক্তিদের ফোন করে হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মিরপুর, পল্লবী এবং গাজীপুরের গাছা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। গ্রেফতারকৃতরা হলো ১) মোঃ আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর (৫৫), ২) মোঃ নাসিম হাসান লাভলু (৪৪) এবং ৩) ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত (৫৪)।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সংঘবদ্ধ একটি প্রতারক চক্র দীর্ঘ দিন যাবৎ মোবাইল ফোনে নিজেদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শীর্ষ সন্ত্রাসী শাহাদাৎসহ বিভিন্ন সন্ত্রাসীদের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে প্রতারিত করে বিকাশ, নগদ এর মাধ্যমে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে। উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১ জুলাই ২০২৫ খ্রি. ডিবি মতিঝিল বিভাগের একটি টিম রাজধানীর মিরপুর মধ্য পাইকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর (৫৫) কে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যমতে রাজধানীর পল্লবী এলাকা থেকে একই চক্রের মোঃ নাসিম হাসান লাভলু (৪৪) কে এবং গাজীপুরের গাছা এলাকা হতে ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত (৫৪) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে দুইটি ল্যাপটপ, একটি ট্যাব, ৫২টি মোবাইল ফোন সেট, ১৯০টি সিম কার্ড, বিভিন্ন সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামীয় আটটি সীল, ছবি ও নাম ঠিকানাসহ ২০টি ডিরেক্টরি, পাঁচটি ভুয়া আইডি কার্ড এবং নগদ ২০,০০০/-(বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন যাবৎ নিজেদের সরকারি উর্ধ্বতন কর্মকর্তা এবং কখনো শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের টার্গেট করে ফোন করে হুমকি প্রদান ও ভীতিকর পরিস্থিতি তৈরী করে বা কখনো প্রলুব্ধ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত। উক্ত কাজে তারা একাধিক সিম কার্ড এবং মোবাইল ফোন সেট ব্যবহার করতো। তাদের প্রতারনার শিকার গণ্যমান্য ব্যক্তিগণ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Related Articles

স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে ‘সিটা’ প্রকল্পের

নিজস্ব প্রতিবেদকঃপরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এমপি বলেছেন, স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিটা) প্রকল্প সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং জনসেবার মানোন্নয়নের লক্ষ্য অর্জনে

আরও পড়ুন

বিপুল পরিমাণ ইয়াবাসহ ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ সদস্য গ্রেফতার :

নিজস্ব প্রতিবেদকঃ (উত্তর) কার্যালয়ের একটি টিম ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ জন মাদক ব্যবসায়ীকে ৮০০০ (আট হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আটক

আরও পড়ুন

জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও

আরও পড়ুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman