Somoy News BD

১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

মুন্সিগঞ্জের চাঞ্চল্যকর ফার্নিশ ওয়েল ডাকাতি মামলার পলাতক প্রধান আসামী রাহাত হোসেনকে ঘটনার সাত মাস পর মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর নৌ পুলিশ কর্তৃক আটক।

নিজস্ব প্রতিবেদকঃ
গত ১০ জানুয়ারি ২০২৫ খ্রি. ভোরে কিং ফিসার শিপিং লাইন্স কোম্পানির ওটি বিন জামান-১ নামক তেলের ট্যাংকার ৩৬০.০৩৬ মেট্রিক টন ফার্ণিশ ওয়েল যাহার আনুমানিক মূল্য – ৩,৫০,০০,০০০/- (তিন কোটি পঞ্চাশ লক্ষ) টাকা। উক্ত ট্যাংকারে ফার্ণিশ ওয়েল লোড করে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনগঞ্জ সামিটের ঘাট হতে গাজিপুর কড্ডা পাওয়ার প্লান্টের উদ্দেশ্যে রওনা হয়ে উক্ত ওয়েল ট্যাংকারটি মুন্সিগঞ্জ সদর থানাধীন চর মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরির সামনে শীতলক্ষ্যা নদীর মোহনায় পৌঁছালে একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রসহ ইঞ্জিন চালিত স্টীলের ট্রলারযোগে এসে ওয়েল ট্যাংকারে উঠে ধারালো অস্ত্রের মাধ্যমে মৃত্যুর ভয় দেখিয়ে তেলের ট্যাংকারে থাকা স্টাফদের জিম্মি করে ওয়েল ট্যাংকারটি নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁও থানার মেঘনা ব্রীজের উত্তর পার্শে তেতৈতলা বাজার সংলগ্ন মেঘনা নদীর পাড়ে নিয়ে ওয়েল ট্যাংকারে থাকা ফার্নিশ ওয়েল অন্য একটি বাল্কহেডে লোড করে ডাকাতি করে বিক্রয়ের জন্য সিরাজগঞ্জ জেলার চৌহালি থানা এলাকায় নিয়ে যায়। এই সংক্রান্তে মুন্সিগঞ্জ সদর থানায় একটি ডাকাতি মামলা রুজু হলে মুক্তারপুর নৌ পুলিশ মামলার তদন্তভার গ্রহণ করে তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং পুলিশ সুপার নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চল এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার চৌহালি থানার ভুতের মোড় নামক স্থান হতে ০৬ (ছয়) জন ডাকাতকে ডাকাতি করা তেল বহনকারী এমবি. ভূঁইয়া বাল্কহেডটি লুন্ঠিত সম্পূর্ণ ফার্নিশ ওয়েলসহ আটক করতে সক্ষম হয়। বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ১১ (এগারো) জন ডাকাতকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

তন্মধ্যে ধৃত ০৭ (সাত) জন ডাকাত বিজ্ঞ আদালতে ঘটনার সাথে জাড়িত থাকার দায় স্বীকার করে ফৌ:কা:বি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। নৌ পুলিশ দ্রুত লুন্ঠিত মালামাল এবং ঘটনার সাথে জড়িত অধিকাংশ আসামীদের গ্রেফতার করতে সক্ষম হলেও মামলার ঘটনার মূল পরিকল্পনাকারী কুখ্যাত ডাকাত এবং নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জের ত্রাশ সৃষ্টিকারী নৌ ডাকাত আসামী রাহাত হোসেন (৩৫) কে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে সে নিজেকে অজ্ঞাত স্থানে আড়াল করে রাখে। এ পর্যন্ত ০৭ হতে ০৮ বার তাকে গ্রেফতার করার জন্য পুলিশ সুপার, অতিঃ পুলিশ সুপারসহ অফিসার ও ফোর্স নিয়ে ব্যাপক অভিযান পরিচালনা করেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

অবশেষে তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ আগস্ট ২০২৫ খ্রি. বিকেলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া কলেজ রোড এলাকা হতে মাস্টার মাইন্ড কুখ্যাত নৌ ডাকাত রাহাত হোসেন (৩৫) কে মুক্তারপুর নৌ পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আরো ২ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে । এই সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Related Articles

আমাদের একটাই পরিচয় আমরা এই ভূখণ্ডের মানুষ, আমরা বাংলাদেশি — মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, আমাদের একটাই পরিচয় আমরা এই ভূখণ্ডের মানুষ,

আরও পড়ুন

জাতীয় মৎস্য পক্ষ শুরু রবিবার, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান —– মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ ‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ -এই প্রতিপাদ্যকে ধারণ করে আগামী রবিবার (১৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। মৎস্য উৎপাদনে

আরও পড়ুন

হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন—পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি বলেছেন, হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শুধু সরকারের উদ্যোগই

আরও পড়ুন

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ তিন দিনব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বিষয়ক জাতীয় অনুষ্ঠান/সম্মেলন সফলভাবে সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের টেকসই ও

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman