Somoy News BD

২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

কয়েকদিনের মধ্যেই শিক্ষা কমিশন ঘোষণা করতে যাচ্ছে সরকার -শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়)

নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) প্রফেসর এম আমিনুল ইসলাম বলেছেন, কয়েকদিনের মধ্যেই শিক্ষা কমিশন ঘোষণা করতে যাচ্ছে সরকার। দেশে-বিদেশে ও আন্তর্জাতিক অঙ্গনে অনন্য, সুপরিচিত, মেধাবী ও দক্ষতাসম্পন্ন লোকদের নিয়ে শিক্ষা কমিশন গঠন করা হবে।

আজ বিরুলিয়া, সাভার, ডেফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ডিন‌’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিশেষ সহকারী বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছে। শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধিসহ অন্যান্য সকল সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তন আনার জন্য কাজ করছে সরকার।

প্রফেসর এম আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রথম হওয়ার প্রবণতা জাগ্রত করতে হবে। প্রত্যেক শিক্ষাথীর ভিশন থাকতে হবে প্রথম হওয়া। দ্বিতীয় হওয়ার চিন্তাভাবনা শিক্ষাথীদের মন থেকে মুছে ফেলতে হবে। কারণ শিক্ষার্থীদের টপার হওয়ার মতো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, খেলার মাঠ, বিভিন্ন কনভেনশন, পঞ্চাশটির অধিক ক্লাব, মেধা ও যোগ্যতাসম্পন্ন  শিক্ষকমণ্ডলী রয়েছে এই ইউনিভার্সিটিতে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইংরেজিকে একটি বিষয় না ভেবে ইংরেজিতে প্রত্যেককে দক্ষতাসম্পন্ন হতে হবে। ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারলে দেশে ও বিদেশে কর্মক্ষেত্র তৈরি, কর্মদক্ষতা অর্জন, গবেষণা ও অন্যান্য সকল কাজে সফলতা অর্জন করতে পারবে। আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় তরুণ ও কিশোরদের ক্রিয়েটিভিটিকে মূল্যায়ন না করে মুখস্থবিদ্যাকে বেশি গুরুত্ব দেয়া হয়। যার কারণে শিশুকিশোরদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়। তোমরা সবাই নিজেকে একজন কর্মদক্ষ উদ্ভাবক হিসেবে প্রতিষ্ঠিত করবে। তাহলেই আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে।

তিনি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণের উপর জোর দেন এবং শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিল্পব পরবর্তী এআই-এর সাথে উপযোগী হয়ে নিজেদের গড়ে তোলার আহবান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে বিভিন্ন বিভাগের ১০৯ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Related Articles

নারী নেতৃত্ব এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে জেবিসিসআই-এর উদ্যোগে ‘জাপান–বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্স’ অনুষ্ঠিত

মোঃ জহিরুল ইসলাম, সিনিয়র রিপোর্টারঃ জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI), জেট্রো (JETRO) ঢাকা এবং জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকা (JCIAD)-এর সহযোগিতায়

আরও পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশ ও শিশুনন্দিত আবহে উদযাপিত হলো ছোটদের জনপ্রিয় পত্রিকা ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ২৫ জুলাই (শনিবার) বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক

আরও পড়ুন

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

মোঃআশরাফুল আলমঃ বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা

আরও পড়ুন

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman