Somoy News BD

২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

সাতক্ষীরা সীমান্ত থেকে ১০০ বোতল ফেসনিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্তবর্তী তেতুলবাড়ি নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেনসিডিলসহ এনামুল আলী (৩০) নামের একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

অদ্য ০৬ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেলে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মাদরা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করবে। এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের মাদরা বিওপির নায়েক বিএম শরীফ (এসআইপি) এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতুলবাড়ি নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য গোপনে অবস্থান করে। এ সময় আভিযানিকদল তেতুলবাড়ি সীমান্ত হতে ভারতীয় নাগরিক মোঃ এনামুল আলী (৩০), পিতা-রিকাত আলী, গ্রাম+ডাকঘর-হাকিমপুর, থানা-শ্বরুপনগর ও জেলা-উত্তর চব্বিশ পরগনা’কে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করে। আটককৃত ফেনসিডিলের সিজার মূল্যে ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে এ ব্যাপারে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন-২০১৮ এর ৩৬(১) এর ২৪(ক)/৪১ ধারা মোতাবেক কলারোয়া  থানায় মামলা করতঃ হস্তান্তর করার কার্যক্রম প্রকিয়াধীন ।

Related Articles

আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার, ২১ অক্টোবর ২০২৬ দেশের জ্বালানি সংকট কার্যকরভাবে মোকাবেলায় টেকসই বায়োগ্যাস প্রযুক্তি প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আরও পড়ুন

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় সিআইডির অভিযানে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ গত ২০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০টা ৩০ মিনিটে সিআইডির একটি চৌকস দল মাদারীপুর জেলার রাজৈর থানাধীন বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে

আরও পড়ুন

প্রকৌশলী সৈয়দ রাশেদুল হাসান কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদকঃ প্রকৌশলী সৈয়দ রাশেদুল হাসান (রেজা) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর এ

আরও পড়ুন

সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: শ্রমমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধিঃ শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman