Somoy News BD

১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

স্পেসএক্সের ভিপি লরেন ড্রেয়ার বাংলাদেশের দক্ষতার প্রশংসা করলেন স্টারলিংক চালু করতে সহায়তার জন্য

নিজস্ব প্রতিবেদকঃস্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বাংলাদেশে স্টারলিংক সফলভাবে চালু করতে সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন।

শুক্রবার রাজধানীর স্টেট গেস্ট হাউজ জামুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাথে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

লরেন ড্রেয়ার বলেন, **”আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। কিন্তু এত দ্রুত সিদ্ধান্ত ও দক্ষতা আমরা কোথাও দেখিনি। স্পেসএক্সের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমরা আপনার টিমের সাথে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।”**

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস স্পেসএক্স ভাইস প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, **”এখন এখানে বর্ষাকাল, চারদিকে সবুজ আর পানির সমারোহ। তবে বন্যা ও জলাবদ্ধতার মতো চ্যালেঞ্জও রয়েছে, যা নির্ভরযোগ্য প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তা বাড়িয়ে দেয়।”**

তিনি আরও বলেন, **”পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় যোগাযোগের উন্নতি জরুরি। এসব অঞ্চলে পর্যাপ্ত স্কুল, শিক্ষক ও ডাক্তার নেই। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর লক্ষ্য নির্ধারণ করেছি, যা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উপকৃত করবে।”**

ডিজিটাল স্বাস্থ্যসেবার ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, **”প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন অনলাইনে ডাক্তারের পরামর্শ নিতে পারে, সেজন্য আমরা ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি। তাদের মেডিকেল হিস্ট্রি ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যতে চিকিৎসায় সহায়ক হবে। গর্ভাবস্থায় নারীদের প্রায়ই ডাক্তারের কাছে যেতে পুরুষ সহায়তার প্রয়োজন হয়। ডিজিটাল সেবার মাধ্যমে তারা বাড়ি থেকেই ডাক্তারের পরামর্শ নিতে পারবেন।”**

তিনি আরও যোগ করেন, **”প্রবাসী বাংলাদেশিরাও ডিজিটাল স্বাস্থ্যসেবার সুবিধা পাবেন। বিদেশে ভাষার বাধার কারণে অনেকেই ডাক্তার দেখাতে চান না। এই সিস্টেমের মাধ্যমে তারা বিদেশ থেকেই বাংলাদেশি ডাক্তারদের পরামর্শ নিতে পারবেন। আমরা এখানে ছোট ছোট উদ্যোগ নিচ্ছি, কিন্তু আপনারা এই প্রকল্পগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারেন।”**

লরেন ড্রেয়ার অধ্যাপক ইউনুসের দূরদর্শিতার প্রশংসা করে বলেন, **”আপনার উদাহরণ অন্যান্য নেতাদের জন্য অনুপ্রেরণাদায়ক। অধ্যাপক ইউনুস যদি তাঁর দেশে এটি করতে পারেন, তাহলে অন্যরাও পারবেন।”**

তিনি দুর্নীতির বিরুদ্ধে অধ্যাপক ইউনুসের প্রচেষ্টারও প্রশংসা করেন। **”জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আপনার পদক্ষেপ প্রশংসনীয়। প্রযুক্তি ব্যবহার করে সেবা বিকেন্দ্রীকরণ ও সুশাসন নিশ্চিত করার এই দৃষ্টিভঙ্গি সত্যিই অর্থবহ,”** বলেন তিনি।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তায়েব এবং বিআইডিএ ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

Related Articles

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, দেশের ডিম উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে। এ

আরও পড়ুন

বিএনপির সাধারণ সম্পাদক কামরুলের নাম ভাঙিয়ে গুম ফেরত সাংবাদিক কাজলের পৈতৃক বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ, কাটা হলো মায়ের লাগানো নারকেলগাছ

বিশেষ প্রতিনিধি, মেহেরপুর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে ৫৩ দিন গুম নয় মাস কারাগারে থাকার ঘটনায় আলোচিত সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের মেহেরপুর শহরের পৈতৃক বসতভিটা

আরও পড়ুন

লোহাগড়ায় নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারভুক্ত আসামি গ্রে’ফ’তা’র

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া থানার মামলা নং- ০১(১০)২৬, ধারা: ১১(খ)/১১(গ)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহারভুক্ত ২ নং আসামি সুমন রহমান @ রকি

আরও পড়ুন

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (এফডিএমএন) স্বদেশে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। আর এটি নিশ্চিতে আঞ্চলিক ও

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman