নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ অহিদ বেপারী (৩৮) ২। গোপাল (৩৬) ৩। মোঃ আকতার হোসেন আজিম (৩৯) ৪। মোঃ হাবিব (২১) ৫। মোঃ খোকন ওরফে কয়লা (৩১) ৬। মোঃ সোহেল (২৫) ৭। জামাল ফকির (৪০) ৮। আনিছ মিয়া (৩৫) ৯। মোঃ জুয়েল (৪০) ও ১০। মোঃ টুটু হাসান (৩২)।
মুগদা থানা সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।











