Somoy News BD

১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

আলকুরআন বিরোধী সংবিধানের অধীনে বন্দি হয়ে জাতির মানুষ দুর্ভোগ ও অশান্তি কাল কাটাচ্ছে- আমীর, ইসলামী সমাজ

মঞ্জুর:ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা দুনিয়ার জীবনে দুর্ভোগ ও অশান্তি এবং আখিরাতে জাহান্নামে যাওয়ার পথ। তিনি বলেন, গণতন্ত্রে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সার্বভৌমত্ব জনগণের, আইন-বিধান সংসদ সদস্যগণের এবং শাসন-কর্তৃত্ব মন্ত্রীগণ তথা সরকারের যা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সুস্পষ্ট শিরক-ক্ষমার অযোগ্য মহা অপরাধ। মানুষের সার্বভৌমত্ব, আইন-

বিধান ও কর্তত্বকে চরম দুর্নীতি উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির কারণেই মানুষের জীবনে বৈষম্যের মাত্রা দিন দিন বেড়ে চলছে। তিনি বলেন, মানব রচিত ব্যবস্থা বহাল রেখে দুর্নীতি ও বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়। ‘ইসলামী সমাজ’ এর ঢাকা বিভাগীয় অঞ্চল-২ এর দায়িত্বশীল জনাব মুহাম্মাদ ইয়াছিন এর সঞ্চালনায় ১৬ নভেম্বর ২০২৪ইং, শনিবার, সকাল ১১ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে “আলকুরআন বিরোধী সংবিধানের অধীন থেকে মুক্তির উপায়” বিষয়ে অনুষ্ঠিত বিশেষ মানববন্ধনে ইসলামী সমাজ’ এর আমীর বলেন, বাংলাদেশের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় গণতন্ত্র নামক মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় দেশ ও জাতির মানুষ আলকুরআন বিরোধী সংবিধানের অধীনে বন্দি হয়ে দুর্ভোগ ও অশান্তিতে কাল কাটাচ্ছে। তিনি বলেন, আলকুরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ ও জাতির মানুষকে মুক্ত করে সৃষ্টিকর্তা আল্লাহর আইন-বিধানের ভিত্তিতে তাঁরই রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর অনুসরণ ও অনুকরণে সমাজ ও রাষ্ট্র গঠিত এবং পরিচালিত হলেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সকলের সকল ন্যায্য অধিকার আদায় ও সংরক্ষণ হবে, সকল ধর্মের লোকেরা যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে, ফলে দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠিত হবে। এ লক্ষ্যে ‘ইসলামী সমাজ’ গণস্ত্র ও আলকুরআন বিরোধী সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ এবং দৃঢ় অবস্থান গ্রহণ করে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে শাস্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে সৃষ্টিকর্তা আল্লাহর আইন-বিধান প্রতিষ্ঠার আন্তরীক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আলকুরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশবাসীকে মুক্ত করার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে তিনি সমাজ ও রাষ্ট্রে সৃষ্টিকর্তা আল্লাহর আইন-বিধান প্রতিষ্ঠার শান্তিপূর্ণ প্রচেষ্টায় শামিল হওয়ার আহ্বান জানান। মানববন্ধনে শান্তিপূর্ণ ৩ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি সমূহ: ১ম দফাঃ ২৩ নভেম্বর ২০২৪ ইং, শনিবার কিশোরগঞ্জ জেলা শহর, ০৯ ডিসেম্বর ২০২৪ ইং, সোমবার, বরিশাল মহানগর এবং ১৬ ডিসেম্বর ২০২৪ ইং, সোমবার, “ঢাকা মহানগর উত্তর” এ বিকাল ৩টায় মানবাধিকার সমাবেশ। ২য় দফাঃ ২৫ নভেম্বর ২০২৪ ইং গাবতলী থেকে, ১৭ ডিসেম্বর ২০২৪ ইং শ্যামপুর থেকে এবং ৩০ ডিসেম্বর ২০২৪ইং বনানী থেকে জাতীয় প্রেসক্লাব অভিমূখে শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা । ৩য় দফা: ইসলামী সমাজ গঠিত টিম ভিত্তিক দেশব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা এবং সংগঠনের আমীর সাহেবের দেশের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক সফর ও কর্মীসভা করা হবে ইনশাআল্লাহ। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ও বিভাগীয় দায়িত্বশীল, জনাব মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলয়মান কবীর, আমীর হোসাইন, আজমুল হক, আবু বকর সিদ্দিক ও মোঃ নুরুদ্দিন,আবু জাফর মোহাম্মাদ সালেহ্ সহকারি দায়িত্বশীল-ঢাকা মহানগর দক্ষিণ প্রমুখ।

Related Articles

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, দেশের ডিম উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে। এ

আরও পড়ুন

বিএনপির সাধারণ সম্পাদক কামরুলের নাম ভাঙিয়ে গুম ফেরত সাংবাদিক কাজলের পৈতৃক বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ, কাটা হলো মায়ের লাগানো নারকেলগাছ

বিশেষ প্রতিনিধি, মেহেরপুর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে ৫৩ দিন গুম নয় মাস কারাগারে থাকার ঘটনায় আলোচিত সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের মেহেরপুর শহরের পৈতৃক বসতভিটা

আরও পড়ুন

লোহাগড়ায় নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারভুক্ত আসামি গ্রে’ফ’তা’র

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া থানার মামলা নং- ০১(১০)২৬, ধারা: ১১(খ)/১১(গ)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহারভুক্ত ২ নং আসামি সুমন রহমান @ রকি

আরও পড়ুন

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (এফডিএমএন) স্বদেশে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। আর এটি নিশ্চিতে আঞ্চলিক ও

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman