Somoy News BD

২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

আল-কুরআন সংবিধান দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনার জন্যই রমযান মাসে আল-কুরআন নাযিল করা হয়েছে                                                                                               – আমীর, ইসলামী সমাজ

মঞ্জুর:
শুক্রবার ২৭ ফেব্রুয়ারী ২০২৬ইং, বিকাল ৩ ঘটিকায়, ‘ইসলামী সমাজ’ এর পল্টন অফিসে “কুরআন নাযিলের উদ্দেশ্য এবং তা বাস্তবায়নের উপায়” বিষয়ে মতিবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে ‘ইসলামী সমাজ’ এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, পবিত্র রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামীন তাঁরই সর্বশেষ নাবী ও রাসূল হযরত মুহাম্মাদ (সা:) এর উপর পবিত্র আল-কুরআন নাযিলের কাজ শুরু করে ২৩ বছরে পুরো কুরআন নাযিল সু-সম্পন্ন করেন এবং আল-কুরআনের আইন-বিধানের ভিত্তিতে মদীনায় পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। আল-কুরআনই মানুষের সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামীন প্রদত্ত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র সংবিধান। তিনি বলেন, দীর্ঘকাল পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশে আল-কুরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত হয়ে আছে। বাংলাদেশে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় গণতন্ত্রের ভিত্তিতে আল-কুরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত থাকায় দেশ ও জাতির মানুষ দুর্ভোগ ও অশান্তিতে কাল কাটাচ্ছে। তিনি আরও বলেন, আল-কুরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ ও জাতির মানুষকে মুক্ত করে আল-কুরআনের আইন-বিধানের ভিত্তিতে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর অনুসরণ ও অনুকরণে সমাজ ও রাষ্ট্র গঠিত এবং পরিচালিত হলেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সকলের সকল ন্যায্য অধিকার আদায় ও সংরক্ষণ হবে, সকল ধর্মের লোকেরা যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে, ফলে দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠিত হবে। তখনই আল-কুরআন নাযিলের উদ্দেশ্য বাস্তবায়ন হবে। সৈয়দ হুমায়ূন কবীর বলেন, গণতন্ত্রের অধীনে জোট-ভোট ও নির্বাচন বা সশস্ত্র লড়াই ইত্যাদির কোনটাই আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় ঈমানদারগণের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতি নয়! ঈমান ও ইসলামের দাওয়াতের মাধ্যমে মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে গঠিত ও পরিচালিত জাহিলি সমাজের বিপরীতে ‘ইসলামী সমাজ’ গঠন আন্দোলন’ই আল কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় ঈমানদারগণের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের কুরআন ও সুন্নাহ সম্মত পদ্ধতি।‘ইসলামী সমাজ’ আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতেই গণতন্ত্র ও আল-কুরআন বিরোধী সকল সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ এবং দৃঢ় অবস্থান গ্রহণ করে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার আন্তরীক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আল-কুরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশবাসীকে মুক্ত করার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে তিনি সমাজ ও রাষ্ট্রে আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার শান্তিপূর্ণ প্রচেষ্টায় শামিল হওয়ার আহবান জানান। মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশায় নিয়োজিত গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।  ইসলামী সমাজ ঢাকা মহানগর দক্ষিণ এর সহকারী দায়িত্বশীল জনাব আবু জাফর মোঃ সালেহ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় দায়িত্বশীল- জনাব মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, মোঃ সোহেল, মিনহাজ উদ্দিন ও মোস্তফা জামিল সাদ প্রমুখ।

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman