মোঃ আল-শাহরিয়ার বাবুল খান:
আশুলিয়ায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এ ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।শুক্রবার (৭মার্চ)দুপুর পনে ২টার দিকে আশুলিয়ার জামগড়ার রূপায়ণ মাঠ এলাকার মো:শরিফের ঝুটের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়,দুপুরে পবনারটেক এলাকার একটি ঝুট গোডাউনে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।প্রথমে ডিইপিজেডের দুটি ও পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটিসহ মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে গোডাউন ও এর ভেতরে থাকা সমস্ত মালামাল।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন,প্রায় এক ঘণ্টার চেষ্টায় ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও জানা যায়নি।এদিকে ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসদাচরণ করে উচ্ছৃঙ্খল বেশ কয়েকজন ব্যক্তি। এ সময় সাংবাদিকদের ছবি ও ভিডিও নিতে বাধা প্রদান করেন তারা।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে শ্যামলীতে তারেক রহমানের খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ
সাইমুল রাজুঃ মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্যামলী ক্লাব মাঠে প্রধানমন্ত্রীর সাধারণ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন।










