Somoy News BD

ব্রেকিং নিউজ

১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোরাকারবারি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল ফোন চোরাকারবারি চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ নাছির সরকার (৩৮) ২। মোঃ ইকবাল হোসেন (৫০) ৩। আব্দুল রাড়ী (৩৭) ৪। মোঃ আব্দুল কাদের (৫০) ও ৫। মোঃ মনির হোসেন (৩২)।

মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ৫:৩০ ঘটিকায় ডেমরা থানার সুন্না টেংরা এলাকায় এবং রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় শাহবাগ থানাধীন নগর ভবনের সামনে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-ওয়ারী জোনাল টিম।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএমপির ওয়ারী বিভাগ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ডেমরা থানাধীন সুন্না টেংরা এলাকা এবং শাহবাগ থানা এলাকার নগর ভবনের সামনে ফুটপাতের উপর কতিপয় ব্যক্তি বিপুল পরিমান চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ৫ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযান চলাকালে তাদের ৪/৫ জন সহযোগি কৌশলে পালিয়ে যায়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মোবাইল ফোন চোরাকারবারী চক্রের সক্রিয় সদস্য। তারা উক্ত চোরাই মোবাইল ফোন গুলো বিক্রয় করার জন্য উল্লেখিত স্থান সমূহে অবস্থান করছিল। তারা দেশের বিভিন্ন স্থানে ছিনতাই/চুরি হওয়া মোবাইল ফোন গোপনে সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

অনলাইন জুয়া প্রতিরোধে যুগোপযোগী নতুন আইন আনা হচ্ছে

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৫-৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারকার্য সম্পন্ন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী

আরও পড়ুন

ব্যবসাবান্ধব ও জনকল্যাণমুখী বাজেটই টেকসই অর্থনীতির রূপরেখা —অয়ন আহমেদ

একটি রাষ্ট্রের বাজেট কেবল আয়-ব্যয়ের বার্ষিক খতিয়ান নয়; এটি দেশের অর্থনৈতিক দর্শন, সামাজিক ন্যায়বিচার ও ভবিষ্যৎ সামষ্টিক উন্নয়নের এক দূরদর্শী বাস্তবভিত্তিক পরিস্কার পথনকশা। একটি আদর্শ

আরও পড়ুন

পিরোজপুরে জাল দলিলের অভিযোগ! বিয়ে-শাদির কাজিকে নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক পিরোজপুর জেলা সদরের বলেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় জমি দখল ও জাল দলিল তৈরির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিয়ে-শাদি পড়ানো কাজী ও ‘হুজুর’ পরিচিত

আরও পড়ুন

অপরাধ ও চাঁদাবাজদের বিরুদ্ধে ডিএমপির জিরো টলারেন্স নীতি থাকবে: ’মিট দ্যা প্রেস’ এ ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman