Somoy News BD

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

লক্ষাধিক ইতালির ভিসা প্রত্যাশী হয়রানির শিকার

মঞ্জুর: সোমবার ১৪ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ক্র্যাব মিলনায়তনে বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম (বিএমডিএফ), ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতি ও বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এসব কথা বলেন। তারা বলেন, ইতালিতে কাজের জন্য ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী অভিবাসী কর্মীরা দীর্ঘ প্রায় ৬-৭ মাস অপেক্ষার পরও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা ভুক্তভোগীরা বেকার অবস্থায় চরম সমস্যার মুখোমুখি হচ্ছেন। তারা আর্থিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমরা বৈধ পথে শ্রমিক হিসেবে ইতালি গিয়ে আমাদের শ্রম শক্তির সর্বোচ্চটুকু দিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চাই। এখন অনেকেই বিভিন্ন আশ্বাস দিয়ে ভুক্তভোগীদের প্রতারণার ফাঁদে ফেলে অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তারা। যা সবার জন্য খুবই উদ্বেগের। এসময় ইতালির ভিসা প্রত্যাশীদের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরেন মো. রিগ্যান। দাবিগুলো হচ্ছে:  বন্ধ থাকা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া চালু করে আগামী ২০ অক্টোবরের মধ্যে কার্যক্রম শুরু করতে হবে। অন্যথায় অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের পক্ষ থেকে শিগগিরই কঠোর কর্মসূচি দেওয়া হবে। অ্যাপয়েন্টমেন্ট ইমেইলের ৩০ দিনের মধ্যে ভিসা আবেদন জমার ব্যবস্থা করতে হবে। আর আবেদনের পর সর্বোচ্চ ৬০ কর্মদিবসের মধ্যেই সব প্রক্রিয়া শেষ করে ভিসা আবেদন নিষ্পত্তি করতে হবে। ভুক্তভোগীদের সঙ্গে ভিএফএস গ্লোবালের
কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণ ও সব ধরনের হয়রানি বন্ধ করতে হবে। একইসঙ্গে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া পর্যন্ত ব্যাকলকে থাকা ই-মেইল চেকিং ও ট্রেকিং করার মাধ্যমে সর্বশেষ অবস্থা জানার সুযোগ দিতে হবে। নিয়োগকর্তাদের পক্ষ থেকে কর্মীর অ্যাপয়েন্টমেন্ট বা ভিসা আবেদন প্রক্রিয়ার অগ্রগতি জানতে দূতাবাস বা ভিএফএস গ্লোবালে যোগাযোগ করা হলে দ্রুত সাড়া দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে কোনো ধরনের বাণিজ্য, দালালের দৌরাত্ম্য, প্রতারকদের হয়রানিসহ সব হয়রানির পথ বন্ধ করতে হবে। ইতালবাংলা সমিতির সভাপতি ও বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শাহ মোহাম্মদ তাইফুর রহমান বলেন, গত ১ বছর ধরে আটকে থাকা এক লাখ দশ হাজার ভিসা ডেলিভারি সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাই। কারণ, গত ৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে আমরা প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে এসব সমস্যা সমাধানে দাবি জানালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলনীর সঙ্গে কথা বলেন। ফলে ভিসা সমস্যার আংশিক সুরাহা হয়েছে। এরইমধ্যে ঢাকার ইতালিয়ান দূতাবাস ডিসেম্বরের মধ্যে অন্তত ২০ হাজার পাসপোর্ট ডেলিভারি দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু এই মুহূর্তে ইতালি ভিসা প্রত্যাশীদের সংখ্যা প্রায় একলাখ দশ হাজার। যদি এক বছর পরেও ৪০ হাজার পাসপোর্ট ডেলিভারি করা সম্ভব না হয় তাহলে ১ লাখ ১০ হাজর পাসপোর্টের কাজ করতে আরও অন্তত দুই-তিন বছর সময় লাগবে। এতে শুধু বাংলাদেশের অভিবাসী কর্মীদের ভোগান্তি আরও বাড়বে। বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরামের (বিএমডিএফ) সভাপতি খায়রুজ্জামান কামাল বলেন, ভুক্তভোগীদের সঙ্গে ভিএফএস গ্লোবালের কর্মকর্তা ও কর্মচারীরা অসৌজন্যমূলক আচরণ করেন। এটি বন্ধ করতে হবে। একইসঙ্গে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া পর্যন্ত ব্যাকলগে থাকা ই-মেইল চেকিং ও ট্রেকিং এর মাধ্যমে সর্বশেষ অবস্থা জানার সুযোগ দিতে হবে— এমন দাবিও জানান তিনি।

Related Articles

স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি বলেছেন স্কুল পর্যায়ে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না। রবিবার (১৯ এপ্রিল) সকালে

আরও পড়ুন

বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। শুক্রবার (১৭ এপ্রিল)

আরও পড়ুন

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ওয়ার্ল্ড

আরও পড়ুন

বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদকঃ বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ আজ বুধবার সকালে দেশে পৌঁছেছে। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট যোগে সকাল সাড়ে ৮টায় মরদেহ হযরত শাহজালাল

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman