Somoy News BD

১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর সাথে ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র সামাজিক উন্নয়ন স্পেশালিস্ট  Sabah Moyeen এর নেতৃত্বে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় Sabah Moyeen বাংলাদেশের জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শক্তিশালী ভূমিকা প্রশংসা করেন এবং নারীর জীবনমান উন্নয়নে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।  তিনি বলেন নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে। তিনি জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে ওয়ার্ড ব্যাংকের প্রচেষ্টা বৃদ্ধির আহ্বান জানান।

এ সময় উপদেষ্টা বলেন, আমরা কিশোর-কিশোরী ক্লাবকে ওয়ার্ড পর্যায়ে বিস্তৃত করছি ।  তিনি আরো বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত নারী নির্যাতনের অভিযোগ কেন্দ্র স্থাপন করেছি। নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে দ্রুত অভিযোগ নিতে এবং ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কমিটি কাজ করে যাচ্ছে।  এ কাজে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা কামনা করি।

সৌজন্য সাক্ষাৎকারে মাতৃস্বাস্থ্য, কিশোর কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধি, জেন্ডার বেইজড ভায়োলেন্স, জলবায়ু পরিবর্তনে নারীর জীবন ঝুঁকি, মাতৃমৃত্যু রোধ,  শিশুর প্রারম্ভিক বিকাশ, গণপরিবহনে নারীর যৌন হয়রানি রোধসহ নানা বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, যুগ্ম সচিব ডঃ প্রকাশ কান্তি চৌধুরী, মাননীয় উপদেষ্টার একান্ত সচিব তারেক আহাম্মদ জাকারিয়া, ওয়ার্ল্ড ব্যাংকের জেন্ডার স্পেশালিস্ট সাবিনা পারভীন উপস্থিত ছিলেন।

Related Articles

মুন্সিগঞ্জে ৩০৮.৩৩ একর জায়গায় ১,৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক : শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতি নদীর তীরে ৩০৮.৩৩ একর জায়গায় ১,৪৫৪ কোটি ৮০ লাখ ঢাকা

আরও পড়ুন

কুমিল্লায় ইসলামী সমাজের কল্যাণ ও মুক্তি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ইসলামের পরিবর্তে গণতন্ত্র, রাজতন্ত্র ও সমাজতন্ত্রসহ বিভিন্ন

আরও পড়ুন

টেকসই নগরায়ণের লক্ষ্যে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে’- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী”

নিজস্ব প্রতিবেদকঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, সরকারের লক্ষ্য কেন্দ্রীভূত নগরায়ণ নয়; বরং বিকেন্দ্রীকৃত ও সুষম নগর এবং আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করা। বাসস্থান

আরও পড়ুন

সৌন্দর্যের আড়ালে স্বাস্থ্যঝুঁকি: শাহ আমানতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক ১,৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম আটক

নিজস্ব প্রতিবেদকঃ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার অভিযানে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১,৩০০ পিস নিষিদ্ধ Fresh & White Beauty

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman