Somoy News BD

৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
ব্রেকিং নিউজ

নিষিদ্ধ পলিথিন, শব্দ ও বায়ুদূষণ রোধে সারাদেশে অভিযান: জরিমানা, কারাদণ্ড ও কারখানা সিলগালা

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা, ১৫ জুন ২০২৫ (রবিবার):
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে আজ গাইবান্ধা, গাজীপুর ও ঢাকার কেরানীগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে তিনটি অভিযান পরিচালিত হয়। পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের এ অভিযানে একটি নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী কারখানার মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়, জব্দ করা হয় ৮ হাজার ৬১৫ কেজি পলিথিন এবং একটি কারখানা সিলগালা করা হয়। একই সঙ্গে কয়েকটি সুপারশপ ও দোকানকে সতর্ক করা হয় পলিথিন ব্যবহার বন্ধে।

এছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী ঢাকার পল্লবী ও আদাবরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে দুইটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে চারটি মামলার মাধ্যমে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং আশপাশের প্রতিষ্ঠানসমূহকে সতর্ক করা হয়। কিছু নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশও দেওয়া হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী রাজবাড়ী ও ঢাকার দারুস সালাম এলাকায় তিনটি মোবাইল কোর্ট পরিচালনায় ১১টি মামলার মাধ্যমে মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট চালকদের সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

এছাড়া কালো ধোঁয়া নির্গমন রোধে আজ ঢাকার দারুস সালামে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়, যেখানে দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পরিবহন চালকদের সতর্ক করা হয়।

দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

Related Articles

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

আরও পড়ুন

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম

নিজস্ব প্রতিবেদকঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’

আরও পড়ুন

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত Mr. Seraya Ali Al-Qahtani গতকাল সন্ধ্যায় সচিবালয়ে

আরও পড়ুন

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মোঃআশরাফুল আলম মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের মধ্যে যাঁরা এখনো গেজেটভুক্ত হননি, তাঁদের দ্রুত তালিকাভুক্ত করার কার্যক্রম চলছে। একই সঙ্গে শহীদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman