Somoy News BD

১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
অক্সফাম ইন বাংলাদেশ, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন (ক্যাম্পে)-এর যৌথ উদ্যোগে ‘গৃহকর্মীদের অধিকার, স্বীকৃতি ও সুরক্ষা’ শীর্ষক এক জাতীয় পরামর্শ সভায় বাংলাদেশের প্রায় ৪০ লাখ গৃহকর্মীর সামাজিক মর্যাদা, ন্যায়বিচার ও শোভন কর্মপরিবেশ পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

আজ বুধবার ঢাকার এক হোটেলে আয়োজিত সভায় সমন্বিত পদক্ষেপের মাধ্যমে গৃহকর্মীদের স্বীকৃতি ও সুরক্ষা জোরদারের আহ্বান জানানো হয়।

আলোচনায় গৃহকর্মীদের অধিকার সংক্রান্ত প্রয়োজনীয় আইনি ও নীতি সংস্কার, সামাজিক সুরক্ষা এবং নির্যাতন ও শোষণ রোধে জোরালো তদারকি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব এ.এইচ.এম. সফিকুজ্জামান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, “গৃহকর্মের মূল্য ও শ্রম আর অদৃশ্য বা অবহেলিত থাকতে দেওয়া যাবে না। এই খাতকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান, যথাযথ তদারকি এবং নির্যাতন ও শোষণ রোধে কার্যকর ও শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করা সময়ের অত্যাবশ্যক দাবি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সকল অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করে গৃহকর্মীদেরকে দেশের বিদ্যমান শ্রম আইন ২০০৬ ও সামাজিক সুরক্ষা কাঠামোর আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে।

সভায় বক্তারা দেশের গৃহকর্মীদের একটি বড় অংশই নারী ও কিশোরী হওয়ায় তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন, আইনি সচেতনতা বৃদ্ধি এবং ন্যায্য মজুরি প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন।
এসময় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ যুগপযোগীকরণ এবং বিদ্যমান শ্রম আইনে তাদের স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।

সভায় বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ , সুশীল সমাজ, ট্রেড ইউনিয়ন, উন্নয়ন সহযোগী সংস্থা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।

Related Articles

দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ একটি বাস্তব পরিবর্তনের সুযোগ পেয়েছে। একটি নির্বাচনের

আরও পড়ুন

দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী জাহাঙ্গীর আলম মন্ডল

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে পবিত্র অগ্রীম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক

আরও পড়ুন

দেশবাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসীকে পবিত্র অগ্রীম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল ফিতর মুসলিম

আরও পড়ুন

দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী ইসরাফিল হোসেন

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ আশুলিয়া থানার,ধামসোনা ইউনিয়ন বাসীকে পবিত্র অগ্রীম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী, ভাদাইল গ্রামের কৃতি সন্তান,সমাজ সেবক

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman