Somoy News BD

২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর রায়ের বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রায় ১১৭টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। ঘটনাস্থলে অবস্থান করেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরবর্তী সময়ে তাঁর দপ্তরকে বিষয়টি অবহিত করে দ্রুত সমন্বয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রকৃত অবস্থা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তাদের সহায়তার আওতায় আনতে হবে। এ জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের নির্দেশনা দেন তিনি।

একই সঙ্গে রায়ের বাজার ও আশপাশের এলাকায় অগ্নিঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। বিশেষ করে সিমেন্টের দেয়ালের ওপর পাকা ছাদের পরিবর্তে বাঁশের কাঠামো ব্যবহার করে তার ওপর টিনের ছাউনি দিয়ে নির্মিত একতলা বসতবাড়ি ও অন্যান্য স্থাপনার পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে বলেন তিনি। এসব স্থাপনার নির্মাণপদ্ধতি, কাঠামোগত অবস্থা এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্যও সংগ্রহ করতে হবে।

এ লক্ষ্যে মোহাম্মদপুর থানা ও দায়িত্বপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সমন্বয়ে আগামী এক সপ্তাহের মধ্যে অগ্নিঝুঁকিপূর্ণ স্থাপনার তালিকা ও প্রয়োজনীয় তথ্য প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের তাৎক্ষণিক দায়িত্ব। একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা যাতে বারবার মানুষের জীবন ও জীবিকার ওপর বিপর্যয় ডেকে না আনে, সে জন্য ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। শুধু দুর্ঘটনার পর উদ্ধার ও সহায়তা নয়, দুর্ঘটনা প্রতিরোধে আগাম প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলাও জরুরি।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ভবিষ্যৎ অগ্নিঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

Related Articles

রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ রমজানের কেনাকাটার চাপ শুরুর আগেই জানুয়ারির প্রথম দিকে দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুরের সরবারহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সাশ্রয়ী দামে

আরও পড়ুন

ম্যানগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেটের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে তিন অগ্রাধিকার তুলে ধরলেন ড. সাইমুম পারভেজ

আনতালিয়া (তুরস্ক), ১৭ নভেম্বর ২০২৬: ম্যানগ্রোভ পুনরুদ্ধার, ব্লু কার্বন পর্যবেক্ষণ এবং জলবায়ু অর্থায়নের উপযোগী যৌথ প্রকল্প প্রস্তুতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন

আরও পড়ুন

সন্তানের মুক্তির আশায় বাবার পাঁচ লাখ টাকা প্রদান, তবুও মেলেনি ছেলের সন্ধান; লিবিয়ায় জিম্মি করে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ লিবিয়ায় এক বাংলাদেশি নাগরিককে জিম্মি করে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি এবং অর্থ আদায়ের ঘটনায় মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত দুই সদস্যকে গ্রেফতার

আরও পড়ুন

নড়াইলে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গৃহবধূ সাবানা খানম গ্রেফতার , স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদকঃ নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ সাবানা খানম (৩২) নামের এক গৃহবধূকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে বিষয়টি

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman