Somoy News BD

১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
ব্রেকিং নিউজ

ইউরেশীয় ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে অধিকতর প্রবেশাধিকার পেতে জিএসপি সুবিধা কাজে লাগাবে বাংলাদেশ ও কিরগিজস্তান

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ও কিরগিজস্তান বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ এবং শ্রমশক্তির চলাচল বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছে।
গত ১৪ অক্টোবর কিরগিজস্তানের রাজধানী বিশকেকে দ্বিতীয় দফা পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ (Foreign Office Consultations—FOC)-এর সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম কিরগিজ প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক তিনটি বৈঠক করেন।
বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে আলোচনা
কিরগিজস্তানের অর্থনীতি ও বাণিজ্য উপমন্ত্রীর মেদার তুমানভের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও কিরগিজস্তানের তুলা উৎপাদন, বস্ত্রশিল্প এবং তৈরি পোশাক (আরএমজি) খাতের পারস্পরিক পরিপূরক সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইউরেশীয় অঞ্চলে দুই দেশের তুলনামূলক সুবিধা, পণ্যের বাজারজাতকরণের সম্ভাবনা এবং ওষুধশিল্পে অংশীদারত্বের সুযোগ নিয়েও আলোচনা হয়।
বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময়, বিভিন্ন বাণিজ্য মেলায় অংশগ্রহণ এবং ইউরেশীয় ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে অধিকতর প্রবেশাধিকার পেতে জিএসপি (GSP) সুবিধা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া দ্বৈত কর পরিহার চুক্তি, বিনিয়োগ সুরক্ষা চুক্তি, যৌথ অর্থনৈতিক কমিশন গঠন এবং দুই দেশের শীর্ষ ব্যবসায়ী চেম্বারগুলোর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়বে
কিরগিজ প্রজাতন্ত্রের শ্রম, সামাজিক নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক প্রথম উপমন্ত্রী আরলেন আলিয়াসভের সঙ্গে আরেকটি দ্বিপক্ষীয় বৈঠক করেন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।
বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগ, কর্মসংস্থানের সুযোগ এবং শ্রমশক্তির চলাচল নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে কিরগিজস্তানে ব্যাপক উন্নয়নকাজ চলায় দেশটি ভবিষ্যতে বিদেশ থেকে আরও বেশি জনশক্তি নিয়োগ করবে। নির্মাণ, বস্ত্রশিল্প, ওষুধশিল্প, ডিজিটাল সেবা, কৃষি ও শিক্ষকতার মতো খাতে এসব কর্মী নিয়োগের সুযোগ রয়েছে।
দুই দেশের সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মধ্যে সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতা আরও গভীর করা এবং এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও আলোচনা হয়।
সুবিধাজনক সময়ে কিরগিজস্তানের শ্রমবিষয়ক মন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর আশ্বাস
কিরগিজ প্রজাতন্ত্রের বিজ্ঞান, উচ্চশিক্ষা ও উদ্ভাবনবিষয়ক মন্ত্রী গুলজাত ইসামাতোভার সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব।
বৈঠকে শিক্ষা খাতে সহযোগিতা জোরদার, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা ও প্রকাশনা, বৃত্তি এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণ নিয়ে আলোচনা হয়।
কিরগিজস্তানের শিক্ষামন্ত্রী ভবিষ্যতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দেন।
তিনি আরও জানান, ভবিষ্যতে শিক্ষার্থীদের অননুমোদিত বা স্বীকৃতিবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তরের জন্য কিরগিজস্তান ছেড়ে অন্য দেশে যেতে হবে না।
বাংলাদেশের পররাষ্ট্রসচিবের আমন্ত্রণে কিরগিজস্তানের শিক্ষামন্ত্রী সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ প্রতিনিধিদলে যারা ছিলেন
বাংলাদেশের প্রতিনিধিদলে আরও ছিলেন তাসখন্দে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম. মনিরুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম।

Related Articles

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারির তাগিদ প্রতিমন্ত্রী টুকুর

নিজস্ব প্রতিবেদকঃ কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম

আরও পড়ুন

জনআকাঙ্ক্ষা পূরণে দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদকঃ জনআকাঙ্ক্ষা পূরণে সিভিল সার্ভিসকে আরো দক্ষ, জবাবদিহিমূলক, নীতিবান ও প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। আজ

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি — পরিবেশ প্রতিমন্ত্রী

আনতালিয়া (তুরস্ক) : জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি

আরও পড়ুন

মুন্সিগঞ্জে ৩০৮.৩৩ একর জায়গায় ১,৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক : শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতি নদীর তীরে ৩০৮.৩৩ একর জায়গায় ১,৪৫৪ কোটি ৮০ লাখ ঢাকা

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman