Somoy News BD

২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা হতে ডাকাতি হওয়া বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ ০৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদকঃ
গত ১ জুলাই ২০২৫ খ্রি. বিকাল অনুমান ০৬.২৫ ঘটিকার সময় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কেন্দ্রীয় ঔষধাগারের মেইন গেইটের উত্তর পার্শ্বের যাত্রী ছাউনির সামনে অজ্ঞাত নামা ১০/১২ জন ডাকাত দল মুখোশ পরিহিত অবস্থায় হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি প্রাইভেট কারের গতিরোধ করে অস্ত্রের মুখে মেসার্স এম এম আয়াত ট্যুরস এন্ড ট্রাভেলস এর নগদ ৪,৯১,৫০০ (চার লক্ষ একানব্বই হাজার পাঁচশত) সৌদি রিয়াল, ৪০০ (চারশত) ওমানী রিয়াল, ৩০ (ত্রিশ) কুয়েতী দিনার এবং ১২,৩৫০ (বারো হাজার তিনশত পঞ্চাশ) সংযুক্ত আরব আমিরাত দিরহাম যা বাংলাদেশী টাকায় প্রায় ১,৬৪,০০,০০০/- (এক কোটি চৌষট্টি লক্ষ) টাকা ডাকাতি করে নিয়ে যায়।

তাৎক্ষণিক সংবাদ পেয়ে ডিবি তেজগাঁও বিভাগ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তথ্য-প্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে সম্পৃক্ত মেসার্স এম এম আয়াত ট্যুরস এন্ড ট্রাভেলস এর কর্মচারী মোঃ তুহিন (২৮) কে সন্দেহভাজন হিসেবে আটক করে। তুহিনকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে সহ অন্যান্য আসামীরা বেশ কিছুদিন আগেই ঘটনা সম্পর্কে গল্প সাজিয়ে ডাকাতি করার একটি পরিকল্পনা করে। পরিকল্পনা মাফিক ঘটনার দিন তুহিন রাইড শেয়ার উবার প্রাইভেট কারের মাধ্যমে বিদেশী মুদ্রা ভর্তি লাগেজ নিয়ে উত্তরা যাবার পথে তার লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে অন্যান্য সহযোগীদের শেয়ার করে রাখে। পূর্বপরিকল্পনা মাফিক অন্যান্য আসামীরা হোয়াটসঅ্যাপ লোকেশনের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কেন্দ্রীয় ঔষধাগারের মেইন গেইটের উত্তর পার্শ্বের যাত্রী ছাউনির সামনে এসে উক্ত প্রাইভেট কারের পথরোধ করে পরস্পর যোগসাজসে উক্ত বিদেশী মুদ্রা ভর্তি লাগেজ নিয়ে যায়। পরর্বর্তীতে সকল আসামীরা লুণ্ঠিত বিদেশী মুদ্রা সমূহ নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে আত্নগোপনে চলে যায়। তুহিনের দেয়া বক্তব্য এবং তথ্য-প্রযুক্তির সহায়তার তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এবং ডিবি, ডিএমপির বেশ কয়েকটি চৌকষ আভিযানিক দল ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে জড়িত ১। তালহা নূর (৩৫), ২। শারমিন (২৫), ৩। মোঃ শাহিন শিকদার (৩৭), ৪। ইয়াসিন আরাফাত (৩৬), ৫। মোঃ রফিকুল ইসলাম (৩৬), ৬। মোঃ শুভ হাওলাদার (২৫) সহ সর্বমোট ০৭ জন আসামীকে গ্রেফতার সহ তাদের নিকট হতে লুন্ঠিত অর্থের ২,৬৯,২৪০ (দুই লক্ষ ঊনসত্তর হাজার দুইশত চল্লিশ) সৌদি রিয়াল যার আনুমানিক মূল্য বাংলাদেশী টাকায় ৮৮,৮৪,০০০/- (আটাশি লক্ষ চুরাশি হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত ডাকাতির ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত পলাতক সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত অবশিষ্ট বিদেশী মুদ্রা উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে।

Related Articles

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ আজ দুপুর ১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত

আরও পড়ুন

মালয়েশিয়া ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী মহামান্য তারেক রহমানের মালয়েশিয়া সফর উপলক্ষে

আলী আহসান রবিঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহামান্য দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী মহামান্য তারেক রহমান ২২ জুন ২০২৬ তারিখে মালয়েশিয়া সফর করেন। ২.

আরও পড়ুন

যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে—সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গান হলো ফুলের মতো। যারা ফুলকে ভালোবাসে না তারা যেকোনো নির্মম অপরাধও করতে পারে। পৃথিবীর বুকে মানুষের ভাষা সৃষ্টির আগেই গানের জন্ম হয়েছে।

আরও পড়ুন

জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদকঃ দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চা দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ চা বাগান, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করা

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman