Somoy News BD

২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

দেশের নির্বাচনের আকাশে কালো মেঘ কেটে গেছে ——ড. আসাদুজ্জামান রিপন

আলী আহসান রবিঃ
১৯ অক্টোবর, ২০২৫
বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে আজ ১০ কিলোমিটার পদযাত্রার মাধ্যমে নির্বাচনী জনসংযোগ কর্মসূচি পালিত হয়েছে মুন্সিগন্জ -২ আসনের (লৌহজং -টংগিবাড়ী) তিনটি ইউনিয়নে। সেখানে হাট-বাজার, পথচারীদের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচি সম্বলিত প্রচারপত্র বিতরণ করা হয় এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সালাম জানিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হয়।
কলমা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের পাশে একটি পথসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন আগামী নির্বাচনে জনগনের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইন শা আল্লাহ তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। তারেক রহমান আগামী নির্বাচনে জনগনের কাছে গ্রহণযোগ্য সৎ যোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেবেন। তারেক রহমানের নেতৃত্বে গনতান্ত্রিক রাস্ট্র ব্যবস্হা প্রতিস্ঠার মাধ্যমে দেশে সুশাসন নিশ্চিত করা হবে এবং জনমের ক্ষমতায়নে সবকিছু করবে।
তিনি আরোও বলেন জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর নির্বাচনী আকাশে কালো মেঘ কেটে গেছে। জাতি এখন নির্বাচনে ভোট দিয়ে তাদের পছন্দের নির্বাচিত সরকার পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কোনো অপশক্তি আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য নির্বাচন ব্যহত করতে সক্ষম হবেনা। তিনি ফ্যাসিবাদ বিরোধী বিগত আন্দোলনের সকল পক্ষ ও শক্তি সমূহকে বিভাজনের পথ পরিহার করার আহ্বান জানান।
নির্বাচনী জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলপর কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক শাহ আলম মৃধা, জাতীয়তাবাদী যুবদলের মুন্সিগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ খান এবং সাংবাদিক মহিউদ্দিন আহমেদ।

Related Articles

আমদানি-রপ্তানি কার্যক্রম সহজী করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঢাকা উত্তর বন্ড

মোঃআশরাফুল আলম দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ, আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণ, বন্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সরকারি রাজস্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)।

আরও পড়ুন

বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার (গোপালগঞ্জে বিজিবি কর্তৃক হত্যাযজ্ঞের পরিকল্পনা) এর প্রতিবাদ।

বিভিন্ন ফেসবুক পেইজ ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারণায় গোপালগঞ্জে তথাকথিত “অভিযান বা হত্যাযজ্ঞের”

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট Vice Admiral Sergio Liardo আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ

আরও পড়ুন

জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রবিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman