Somoy News BD

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে- উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান

নিজস্ব প্রতিবেদকঃ
দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু; এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান রচিত ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপদেষ্টা সকলের প্রতি এই আহবান জানান। তিনি হতাশা ব্যক্ত করে বলেন, বর্তমান সমাজে কেউ কারো জন্য কেয়ার করে না;সেজন্য ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে সমাজের মানুষের প্রতি মানুষের দরদ, সহানুভূতি তৈরির ক্ষুদ্র প্রয়াস হিসেবে তিনি এই বই লিখেছেন।
আজ সোমবার সন্ধ্যায় ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে বইএর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচকবৃন্দ লেখকের ব্যতিক্রমী লেখকগুন, সামাজিক দায়বদ্ধতার চেতনা, ভাষার প্রাঞ্জলতা, বিষয় বৈচিত্র্য, সমাজ চিত্রায়ণ ও গবেষণাধর্মী দিক তুলে ধরেন। বইটিতে প্রতিফলিত বাংলাদেশের সমাজ ও রাজনীতির ঐতিহাসিক বিকাশ, কাঠামোগত পরিবর্তন এবং সমসাময়িক রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতা নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা সহজবোধ্য করে উপস্থাপন করেছেন উপদেষ্টা ফাওজুল কবির খান।
আলোচকগন বইটির বিষয়বস্তু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, বইটিতে মানুষের জন্য শুভাকাঙ্ক্ষা এবং পথনির্দেশ এর প্রাঞ্জল ও সহজবোদ্ধ উপস্থাপনা লক্ষণীয়। সমাজের অসঙ্গতি গুলোর বাস্তবসম্মতভাবে উপস্থাপনার পাশাপাশি পান্ডিত্য ও সংবেদনশীলতা নিয়ে পরিবেশের কথা হয়ে উঠে এসেছে এই
বইটির আলোচনায়। বাংলাদেশের সমাজ ও রাজনীতির গভীর ও বহুমাত্রিক বিশ্লেষণ তুলে ধরেছেন লেখক, যা গবেষক, শিক্ষার্থী ও নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। বইটির বৈচিত্র্যময় বিষয়সমূহ হৃদয়গ্রাহী শব্দভান্ডার দিয়ে তুলে ধরার জন্য লেখক এর প্রশংসা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ; আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; অর্থনীতিবিদ ড. মাহবুবউল্লাহ; দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম।

Related Articles

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮৪২৮ পণ্য

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (Comprehensive Economic Partnership Agreement-CEPA) নিয়ে নেগোসিয়েশন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ এক বছরের আলোচনার পর

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman