নিজস্ব প্রতিবেদক:
নির্মাণাধীন স্থাপনা জবরদখলের চেষ্টা, দফায় দফায় হামলা, মিথ্যা মামলা ও হত্যার হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. নুরুল হাসান। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ চাকরিজীবী কল্যাণ সংস্থার মহাসচিব মো. মিজানুর রহমান, নাসিরুল ইসলামসহ অন্যান্যরা। লিখিত বক্তব্য পাঠ করেন মো. নুরুল হাসান। এ সময় সাবেক সচিব ড. আবদুল হক তালুকদারের সভাপতিত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
লিখিত বক্তব্যে নুরুল হাসান দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটি’ নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে এবং তাঁর পরিবারের বিষয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে। এসব বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের অভিযোগগুলোর সত্যতা যাচাই করার আহ্বান জানান।
জমি কেনাবেচা নিয়ে ২০ লাখ টাকা লেনদেনের দাবি
নুরুল হাসানের লিখিত বক্তব্য অনুযায়ী, সারোয়ার অদুদ চৌধুরী ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর ছয় কাঠা জমি বিক্রির জন্য তাঁর কাছ থেকে বায়না বাবদ পাঁচ লাখ টাকা গ্রহণ করেন। পরে ২০১৭ সালের ২০ ডিসেম্বর আরও ১০ লাখ টাকা এবং ২০১৮ সালের ৮ মে পাঁচ লাখ টাকা নেন। সব মিলিয়ে জমি বিক্রির জন্য মোট ২০ লাখ টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
নুরুল হাসান জানান, প্রস্তাবিত জমিতে সমস্যা দেখা দেওয়ায় সারোয়ার অদুদ চৌধুরী তা সমাধানের আশ্বাস দেন। পরবর্তী সময়ে তিনি তাঁর স্ত্রী হালিমা অদুদ চৌধুরীর নামে থাকা তিন কাঠা জমি বিক্রির প্রস্তাব দেন। পরে দরদাম চূড়ান্ত করে তাঁর স্ত্রী নগদ অর্থের বিনিময়ে ২০১৮ সালের ১৭ মে জমিটি রেজিস্ট্রি করেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।
নুরুল হাসানের দাবি, জমি রেজিস্ট্রির সময় সারোয়ার অদুদ চৌধুরী নিজে উপস্থিত থেকে একই দাগে দুই খণ্ড জমি শনাক্ত করেন এবং দলিলে শনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেন। এ-সংক্রান্ত দলিল ও অন্যান্য কাগজপত্র তাঁর কাছে রয়েছে বলেও তিনি দাবি করেন।
টাকা ফেরত চাওয়ার পর বিরোধের অভিযোগ
লিখিত বক্তব্যে নুরুল হাসান অভিযোগ করেন, ছয় কাঠা জমির জন্য দেওয়া ২০ লাখ টাকা ফেরত চাওয়ার পর থেকে তাঁকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে। তাঁর নামে থানায় একাধিক মিথ্যা অভিযোগ করা হয়েছে এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন করেছেন। তাঁর দাবি, জমির মালিকানা, লেনদেন ও দখল নিয়ে বিরোধের জেরে তাঁর বৈধভাবে রেজিস্ট্রি করা জমি ও স্থাপনা দখলের চেষ্টা চলছে।
নুরুল হাসানের বক্তব্য অনুযায়ী, জমির লেনদেনের বিষয়ে প্রমাণ উপস্থাপনের পর একপর্যায়ে সারোয়ার অদুদ চৌধুরী টাকা ফেরত দেওয়ার কথা বলেছিলেন। এ সময় সংশ্লিষ্ট সংগঠনের কয়েকজন সদস্য ওই স্থানে উপস্থিত হয়ে ব্যানার উন্মোচন করে ছবি তোলেন বলেও তিনি দাবি করেন। তাঁর বক্তব্যের সমর্থনে কিছু ছবি সংযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ
সংবাদ সম্মেলনে উত্থাপিত বক্তব্যে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর নাম উল্লেখ করে বলা হয়, তাঁকে কেন্দ্র করে হাত তোলা ও হত্যাচেষ্টার অভিযোগ তোলা হয়েছে। একই সঙ্গে যাত্রাবাড়ী থানার পুলিশের সহযোগিতায় তাঁকে হত্যার চেষ্টা এবং অর্থের বিনিময়ে ছয়তলা ভবনের ভিত্তির কলামের রড লুটপাটের অভিযোগও বক্তব্যে উঠে আসে।
নুরুল হাসানের লিখিত বক্তব্যে এসব অভিযোগের পাশাপাশি সারোয়ার অদুদ চৌধুরীর বিভিন্ন বক্তব্যের বিরোধিতা করা হয়। তিনি দাবি করেন, জমি কেনাবেচার বিষয়ে তাঁর কাছে বায়নাসংক্রান্ত কাগজপত্র, ব্যাংকের চেক এবং ব্যাংকে দেওয়া যৌথ স্বাক্ষরযুক্ত চিঠিসহ প্রাসঙ্গিক নথি রয়েছে। এসব নথি যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
এ ছাড়া বক্তব্যে দাবি করা হয়, জমি নিয়ে বিরোধের ঘটনায় সারোয়ার অদুদ চৌধুরীর দায়ের করা একটি মামলার তদন্তভার এসআরবিকে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য সংবাদ সম্মেলনে উপস্থাপিত হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সংবাদ সম্মেলনে নুরুল হাসান অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে সারোয়ার অদুদ চৌধুরীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, জমি কেনাবেচার লেনদেন ও মালিকানাসংক্রান্ত কাগজপত্র যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক। পাশাপাশি তাঁর পরিবারকে হয়রানি ও নিরাপত্তাহীনতা থেকে রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।