Somoy News BD

ব্রেকিং নিউজ

“প্রধান শিক্ষক” পদে গেজেট বাস্তবায়নের দাবি

মঞ্জুর: প্রধান শিক্ষক পদে নিজেদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন গেজেট থেকে বাদ পড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা।  বৃহস্পতিবার ১০ই অক্টোবর  জাতীয় প্রেসক্লাবে এ বিষয়ে তাঁরা একটি সংবাদ সম্মেলন করেন।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘বাংলাদেশ জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় গেজেট থেকে বাদ পড়া প্রধান শিক্ষক ঐক্য জোটের’ যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা।  এ শিক্ষক নেতা বলেন, বিগত সরকার ২০১৩ সালের ৯ জানুয়ারি ঐতিহাসিক শিক্ষক সমাবেশের মাধ্যমে দেশের ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে। একই সংখ্যক প্রধান শিক্ষক পদ সৃষ্টি হওয়ার কথা থাকলেও প্রায় ৭ হাজার ৫১২টি বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনু বিভাগের তৎকালীন এক কর্মকর্তার যোগসাজশে তাঁদের প্রধান শিক্ষকের পরিবর্তে সহকারী শিক্ষক হিসেবে গেজেট প্রকাশিত হয়। 

জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয় গেজেট থেকে বাদ পড়া প্রধান শিক্ষক ঐক্যজোটের আহ্বায়ক খ ম হুমায়ুন কবীরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন ঐক্যজোটের সদস্যসচিব খায়রুল ইসলাম।  হুমায়ুন কবীর বলেন, ‘২০১৩ সালের আগস্টে রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত গেজেট অনুযায়ী জাতীয়করণকৃত প্রত্যেকটি বিদ্যালয়ের জন্য একজন প্রধান শিক্ষক ও চারজন সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করার কথা থাকলেও আমরা বৈষম্যের শিকার। গেজেটে অন্তর্ভুক্তিকরণ আমাদের সাংবিধানিক অধিকার। তাই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রধান শিক্ষক হিসেবে গেজেটভুক্ত করার জোর দাবি জানাচ্ছি।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আতিকুর রহমান খোকন, দেলোয়ার হোসেন প্রমুখ।

Related Articles

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে শ্যামলীতে তারেক রহমানের খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ

সাইমুল রাজুঃ মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্যামলী ক্লাব মাঠে প্রধানমন্ত্রীর সাধারণ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন।

আরও পড়ুন

জাতীয় চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি আনা বিশেষ বৈশিষ্ট্যের সাদা মহিষ (অ্যালবিনো বাফেলো) দেখতে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ঈদের পরদিন

আরও পড়ুন

জনসাধারণের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে দেশের গুরুত্বপূর্ণ টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় কাজ করছে বিজিবির ২৩টি টিম

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক

আরও পড়ুন

ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সরকার যেকোনো ধরনের অনিয়ম, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman