Somoy News BD

২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , সোমবার
ব্রেকিং নিউজ

ফ্যাসিস্টরা পাশের দেশে, নির্বাচনে বিলম্ব দেশের জন্য ঝুঁকি বয়ে আনবে: দুদু

মঞ্জুর:

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, পতিত ফ্যাসিস্টরা পার্শ্ববর্তী দেশে আছে। লুণ্ঠিত অর্থ ও অস্ত্র তাদের হাতে। তাই নির্বাচনের বিলম্ব দেশের জন্য ঝুঁকি বয়ে আনবে।

মঙ্গলবার ১৯শে আগষ্ট ২০২৫ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় শামসুজ্জামান দুদু এই আশঙ্কার কথা জানান। ‘আইনশৃঙ্খলার অবনতি, মব সৃষ্টি, চাঁদাবাজি, দখল, সন্ত্রাস রুখতে নির্বাচিত সরকারের বিকল্প নাই’ শীর্ষক সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় ফার্মেসি এসোসিয়েশন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘সরকার প্রতিশ্রুতি দিয়েছে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। তবে সেটি যেন পিছিয়ে মার্চ বা এপ্রিল না হয়। বিএনপিসহ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরেই নির্বাচন চেয়েছিল। সরকার বলেছে, ফেব্রুয়ারিতে হবে। আমরা মেনে নিয়েছি এবং সহযোগিতা করছি। কিন্তু ফেব্রুয়ারি যেন মার্চ না হয়, এপ্রিল না হয়—এটা সরকারকে মনে রাখতে হবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘দেশে মব সৃষ্টি, চাঁদাবাজি, দখল আর সন্ত্রাস বেড়েছে ব্যাপকভাবে। অথচ মানুষের প্রত্যাশা ছিল, স্বৈরাচারী শাসনের অবসান ঘটলে শান্তি ফিরে আসবে। কিন্তু শান্তি নয়; বরং বিভেদ আর মুসিবতে মানুষকে বাস করতে হচ্ছে।

‘চাকরির সংকট তীব্র। যাদের চাকরি আছে, সেটিও রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। দিনদুপুরে ছিনতাই হচ্ছে। পুলিশ তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে কি না—সেটাই প্রশ্ন। পুলিশ দাবি করছে, তাদের ওপর ছাত্র-জনতা হামলা চালিয়েছে। কিন্তু গত ১৫ বছর তারা যেভাবে সরকারকে সহায়তা করেছে, আন্দোলনরত জনতার ওপর গুলি চালিয়েছে, সেটা ঠিক হয়নি। এখন তাদেরও সংশোধন হওয়া প্রয়োজন।’

সভায় ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি, কিন্তু গণতন্ত্রের উত্তরণ এখনো হয়নি। শাসকেরা প্রতিশ্রুতি দিয়েছেন, ঐতিহাসিক নির্বাচন করবেন। তাই বিএনপি, তারেক রহমান, খালেদা জিয়া এবং দেশবাসী সরকারকে সহযোগিতা করছে। তবে নির্বাচন যত দেরি হবে, সন্ত্রাস তত বাড়বে, দেশ বিপদে পড়বে।’

বাংলাদেশ জাতীয় ফার্মেসি এসোসিয়েশনের সভাপতি ডা. মো. এ বি সিদ্দিক হাওলাদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি প্রমুখ।

Related Articles

মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয় —— মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, মানুষের চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়াতে হবে। তবে উৎপাদন বাড়াতে গিয়ে কোনোভাবেই গুণগত

আরও পড়ুন

নতুন নেতৃত্বে বেসামরিক বিমান ও পর্যটন খাতে গতি আনতে চান নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সচিবালয় আজ সকাল ৯ টায় নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি নিজ মন্ত্রণালয়ে যোগদান করেন। এসময় মন্ত্রণালয়ের

আরও পড়ুন

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম ও তথ্যসেবায় নিয়োজিতদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন

আরও পড়ুন

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম ও তথ্যসেবায় নিয়োজিতদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman