Somoy News BD

১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

বাধ্যতামূলকভাবে সিএসআর ফান্ডের একটি নির্দিষ্ট অংশ স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় ব্যয় করার প্রক্রিয়া নিয়ে কাজ করছে সরকার – – উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা, ২৭ জুন ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সিএসআর ফান্ডের একটি নির্দিষ্ট অংশ ডেডিকেটেডভাবে স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় ব্যয় করার প্রক্রিয়া নিয়ে কাজ করছে সরকার। শুধু ব্যাংক নয় অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানে যাদের সিএসআর করার নিয়ম আছে সেখানে স্পোর্টসকে ম্যান্ডেটরি করার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সাথে কাজ করা হচ্ছে। তৃতীয় বিশ্বের দেশ হওয়ায় ক্রীড়াক্ষেত্রে সরকারিভাবে পর্যাপ্ত বাজেট সহযোগিতার সুযোগ কম থাকে সেক্ষেত্রে বেশিরভাগ স্পন্সরদের উপর নির্ভর করতে হয়। ক্রীড়াক্ষেত্রে সিএসআর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজ (শুক্রবার) জাতীয় টেনিস কমপ্লেক্সে ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই খেলাধুলার বিকেন্দ্রীকরণের কথা বলে আসছে। বিভিন্ন স্তরে স্তরে যখন প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হবে তখন বিভিন্ন লেয়ারে খেলোয়াড়দেরকে প্রতিযোগিতামূলক স্পোর্টসে আসার সুযোগ করে দেয় এবং সেখান থেকে ভালো প্লেয়ারদের বাছাই করে ন্যাশনাল লেভেলের প্রবেশের সুযোগ তৈরি করে।

উপদেষ্টা আরো বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠা্র নীতিগত সিদ্ধান্ত হয়েছে যার কার্যক্রম এগিয়ে চলেছে। এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা হলে সম্ভাবনাময় খেলোয়াড়দের এডভান্স লেভেলের ট্রেনিং প্রদান করা যাবে। স্পোর্টসের সাথে সাইন্স নিবিড়ভাবে জড়িত। এই বিষটি আমরা এড্রেস করার চেষ্টা করছি; সে অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার এবং পলিসিগুলো নিচ্ছি। এই কাজগুলো কন্টিনিউ হলে ভবিষ্যতে স্পোর্টস সেক্টর একটি কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবে বলে উপদেষ্টা আশা ব্যক্ত করেন।

Related Articles

চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে নতুন সম্ভাবনা : বস্ত্র ও পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বস্ত্র ও পাট খাতকে আধুনিক প্রযুক্তিনির্ভর, উচ্চমূল্যের পণ্য উৎপাদনকারী এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তরের লক্ষ্যে চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতা কাজে লাগানো

আরও পড়ুন

মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে —- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা

আরও পড়ুন

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার

আরও পড়ুন

বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে নতুন বিনিয়োগের যুগান্তকারী পদক্ষেপ ‘বাংলাদেশ ফান্ড অব ফান্ডস’-এর কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ও ফান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল) দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman