Somoy News BD

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে অভিযান চালিয়ে ৭০৪ গ্রাম ওজনের ০৪টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদকঃ
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে অভিযান চালিয়ে ৭০৪ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসানের নির্দেশনায় বুড়িপোতা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে শ্যানপাড়া তিন রাস্তার মোড়ে এ্যাম্বুশ করে।

অভিযান চলাকালে দুইজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে এগোতে থাকলে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকেই আটক করা হয়।

আটককৃতরা হলেন—(১) মোঃ কালাম (৪৪), পিতা-মৃত আব্দুল জলিল এবং (২) মোঃ আরজ আলী (৭১), পিতা-মৃত ঝড়ু মন্ডল। দুজনেরই বাড়ি মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ কালামের কোমরের সাথে লুঙ্গির ভেতরে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪টি স্বর্ণের বার (ওজন ৭০৪ গ্রাম) উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৪ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা।

এ ঘটনায় বুড়িপোতা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মাসুদ হাওলাদার বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমার কার্যক্রম চলমান রয়েছে।

Related Articles

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮৪২৮ পণ্য

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (Comprehensive Economic Partnership Agreement-CEPA) নিয়ে নেগোসিয়েশন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ এক বছরের আলোচনার পর

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman