Somoy News BD

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

সিটিটিসি কর্তৃক প্রতারণা মামলার এক প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর রমনা থানাধীন মগবাজার ওয়্যারলেস এলাকায় অভিযান পরিচালনা করে মো: নুর উদ্দিন ওরফে জাহাঙ্গীর (৩৭) কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

বুধবার (১৭ সেপ্টেম্বর, ২০২৫) বিকাল আনুমানিক ১৬:৩৫ ঘটিকায় ডিএমপি রমনা থানাধীন মগবাজার ওয়্যারলেস এলাকার ১৯, সেলিনা পারভীন রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ আব্দুল হাই (৫১) একজন ব্যবসায়ী। গত (২ অক্টোবর, ২০২৩) তারিখে বিকাল আনুমানিক ৩:৪৫ মিনিটে বাসায় থাকাকালীন অজ্ঞাতনামা এক ব্যক্তির ফোন পান। ফোনকারী নিজেকে ব্যাংকের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে আব্দুল হাইয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড এবংইষ্টার্ণ ব্যাংকের ক্রেডিট কার্ড আপগ্রেড করার কথা বলে তার কার্ড নম্বর দাবি করে। ভুক্তভোগী তাকে বিশ্বাস করে কার্ডের তথ্য প্রদান করেন। এরপর প্রতারক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ম্যাসেজ পাঠিয়ে পিনকোড সংগ্রহ করে এবং বিকাশের মাধ্যমে প্রথম দুটি কার্ড থেকে দুইটি পঞ্চাশ হাজার টাকার ট্রাঞ্জেকশনে ১ লক্ষ টাকা হাতিয়ে নেয়।পরবর্তীতে ইষ্টার্ণ ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে একই প্রক্রিয়ায় ১০টি ট্রানজেকশনের মাধ্যমে প্রতিবার ৫০,০০০ টাকা করে মোট ৫,০০,০০০ টাকা আত্মসাৎ করে। সর্বমোট তিনটি কার্ড থেকে ৬,০০,০০০ (ছয় লক্ষ) টাকা প্রতারণার মাধ্যমে নেওয়া হয়। পরে (৩ অক্টোবর, ২০২৩) ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পল্টন মডেল থানায় একটি মামলা রুজু হয়।পরবর্তীতে মামলাটির তদন্তভার সিটিটিসির ওপর অর্পণ করা হয়। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৭ই সেপ্টেম্বর নুর উদ্দিনকে সনাক্ত করে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে

Related Articles

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে —আমীর, ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ইসলামবিরোধী মতবাদ তথা জাহিলিয়্যাত। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রণীত সকল

আরও পড়ুন

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman