Somoy News BD

২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

৭১ এর মুক্তিযুদ্ধ ২৪ এর জুলাই বিপ্লবকে হারিয়ে যেতে দেবো না—- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদক :
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ‘কথা বলো নারী’ এই স্লোগান কে অভিনন্দন জানিয়ে বলেন প্রতিটি শব্দই যথার্থ হয়েছে উল্লেখ  করে বলেন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ যেমন আমাদের অন্তরে গাথা তেমনি তোমাদের ২৪ এর জুলাই বিপ্লবকে হারিয়ে যেতে দেবো না। ২০২৪ এর জুলাই- আগস্টের গণঅভ্যুত্থানে তোমাদের যে ভূমিকা রয়েছে ,তা ইতিহাস রচনা করেছো। মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা তা ধরে রাখতে চাই। তিনি বলেন, পুরুষতান্ত্রিক সমাজে আমাদের ছেলেদের সামনে থেকে মেয়েরা,  তোমাদের যে শক্তি দেখিয়েছো তা এক ধাক্কায় এদেশের বৈষম্য বিরোধী আন্দোলনে বিপ্লব ঘটিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছো। তিনি বলেন সমাজে মেয়েদের যে সংকীর্ণ দিক আছে তা  ব্যবহার করে দমিয়ে রাখা যাবে না। তোমাদের ভাবনা, চিন্তার মাধ্যমে তরুণ সমাজকে সাথে নিয়ে একটি পলিটিক্যাল সংগঠন তৈরি করতে পারো, যাতে প্রতিটি জায়গায় তোমাদের নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে পারো ।  তিনি আরো  বলেন, জুলাই- আগস্ট এর আন্দোলনে তোমরা জীবন দিয়ে শিখিয়ে গেছো। সমাজে যে অন্যায়, নির্যাতন ,দুর্নীতির অন্ধকারাচ্ছন্ন থেকে মুক্তি পেতে আলোর পথ দেখাতে তোমরা  সংগ্রাম করে আমাদের শিখিয়ে দিয়ে গেছো। তিনি বলেন, এদেশে আর ফ্যাসিবাদের জন্ম হতে দেব না। সংস্কার করে একটু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তবর্তী সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক মনোভাব আনতে হবে, যাতে দেশের মানুষ দল মত নির্বিশেষে সকলে মিলে সহবস্থানে বসবাস করতে পারে।
তিনি আজ সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘কথা বলো নারী’ সংগঠনের আয়োজনে রোকেয়া দিবস উপলক্ষ্য জুলাই গণঅভ্যুত্থানে লড়াকু নারীদের ভূমিকা ও নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীর অংশগ্রহণ শীর্ষক সুলতানার গল্প ২০২৪ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
আলোচনা সভায় কথা বলো নারী সংগঠনের আহবায়ক নুসরাত হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগ অধ্যাপক শ্যামলী শীল বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লড়াকু সৈনিক উমামা ফাতেমা, জাফর মোহাম্মদ, শিক্ষার্থী স্নেহা,  মনীষা মাহরুফা, খাতুনে জান্নাত, অ্যাডভোকেট মারিয়া ফারজানা, মৌমিতা নূর, লাবনী মন্ডল, তাহমিনা সেলী, সোনিয়া ইসলাম, তানিশা রহমান এবং উম্মে ইরফাত জাহান বক্তৃতা করেন।
বিশেষ অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, বেগম রোকেয়ার সময় থেকে বর্তমান সময়ের নারী রোকেয়ারা ২৪ এর গণঅভ্যুত্থানে লড়াইয়ে ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। গ্লোবাল পরিস্থিতির যুগে নারী পুরুষের সমতা সমান তালে এগিয়ে যাচ্ছে। আন্দোলনে নারীদের যে বলিষ্ঠ ভূমিকা দেখিয়েছো, তোমাদের পিছিয়ে থাকলে চলবে না, এদেশের মানুষের কল্যাণে নারীরা পুরুষের পাশাপাশি সমান তালে ভূমিকা রেখেই সমাজের বৈষম্য দূরীকরণে এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটে  জুলাই- আগস্টে গণঅভ্যুত্থানে লড়াকু নারী যারা শহিদ হয়েছেন, আহত হয়েছেন তাদের প্রদর্শিত ছবি উপদেষ্টা ঘুরে ঘুরে দেখেন।

Related Articles

আমদানি-রপ্তানি কার্যক্রম সহজী করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঢাকা উত্তর বন্ড

মোঃআশরাফুল আলম দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ, আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণ, বন্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সরকারি রাজস্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)।

আরও পড়ুন

বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার (গোপালগঞ্জে বিজিবি কর্তৃক হত্যাযজ্ঞের পরিকল্পনা) এর প্রতিবাদ।

বিভিন্ন ফেসবুক পেইজ ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারণায় গোপালগঞ্জে তথাকথিত “অভিযান বা হত্যাযজ্ঞের”

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট Vice Admiral Sergio Liardo আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ

আরও পড়ুন

জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রবিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman