Somoy News BD

২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

ধ্বংসযজ্ঞে আর ফিরে যেতে চাই না:- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদক:
একটি ধ্বংসাত্মক অধ্যায়ের অবসানের মাধ্যমে আজকের বাংলাদেশে আমরা উপনিত হয়েছি একথা যেনো ভুলে না যাই । যে ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে বাংলাদেশ অতিক্রান্ত হয়েছে সেখানে আর ফিরে যেতে চাই না।  আমরা দেশের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে চাই । একতা থাকলে যে সব সম্ভব, তা এবার দেখিয়ে দিলেন আমাদের সন্তানেরা। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে বলেন; সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ ।
আজ (সোমবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছাত্রদের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে তালিকাভুক্তি ও সহায়তা প্রদানের নিমিত্তে প্রস্তুতকৃত MIS (integrated social protection management information system ) এর প্রায়োগিক বিষয়,তথ্য সংগ্রহের ছক ও পদ্ধতি বিষয়ে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন; আমরা এমন দেশ চাই,বিশ্ব যেনো বলে একটি সংগ্রামের মাধ্যমে নতুন বাংলাদেশ একটি আদর্শিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে। একটি আদর্শিক সমাজ ব্যবস্থা  ও সুন্দর আগামী বির্নিমানে নিষ্ঠার সাথে কাজ করতে হবে । গণপ্রত্যাশা পুরনে আমরা একসাথে কাজ করবো বলেন তিনি। আগামীর বাংলাদেশের নির্মাণটা অনেক নিষ্ঠার সঙ্গে করতে হবে, বুদ্ধিমত্তার সঙ্গে করতে হবে। বৈষম্যহীন সুন্দর দেশ গড়ার অপেক্ষায় তাকিয়ে আছে বাংলার মানুষ।
উপদেষ্টা আরো বলেন, বর্তমান সরকারের মুল ফোকাল পয়েন্ট হচ্ছে সেইসব সন্তানদের নিয়ে। যারা নিজেদের জীবন দিয়ে আজকের বাংলাদেশ উপহার দিয়েছে। এই নতুন বাংলাদেশ বির্নিমানে যেসব তরুন জীবন দিয়েছে।  সরকার এই তরুনদের নিয়ে কাজ করবে। জাতির শ্রেষ্ঠ তরুনদের নিয়ে এখনই ভাবতে হবে। যারা নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছেন তাদেরকে নিরাপদ জীবন দিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো:খায়রুল আলম সেখ, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ।
<span;>পরে উপদেষ্টার সঙ্গে তার অফিসকক্ষে  বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

Related Articles

বিপুল পরিমাণ ইয়াবাসহ ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ সদস্য গ্রেফতার :

নিজস্ব প্রতিবেদকঃ (উত্তর) কার্যালয়ের একটি টিম ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ জন মাদক ব্যবসায়ীকে ৮০০০ (আট হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আটক

আরও পড়ুন

জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও

আরও পড়ুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী

আরও পড়ুন

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিজিবি’র কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ সকালে ঢাকায় ওসমানী স্মৃতি

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman