Somoy News BD

২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , সোমবার
ব্রেকিং নিউজ

রোমে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃপোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে শনিবার রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের হোটেলে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিনের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন, বিশেষ করে বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং লাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিন উরুগুয়ে ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। তিনি ঢাকা ও মার্কোসুর সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান, যা পারস্পরিক সমৃদ্ধি এনে দেবে।

অধ্যাপক ইউনুস ও মন্ত্রী লুবেটকিন যুবসমাজে বিনিয়োগ ও সামাজিক ব্যবসা উদ্যোগকে এগিয়ে নেওয়ার কৌশল নিয়েও আলোচনা করেন। তারা “থ্রি জিরো” বিশ্ব অর্জনের লক্ষ্যে তাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন—যার উদ্দেশ্য হলো বেকারত্ব শূন্য, সম্পদ কেন্দ্রীভবন শূন্য এবং নেট কার্বন নিঃসরণ শূন্য।

প্রধান উপদেষ্টা ইউনুস উচ্চপর্যায়ের নিয়মিত সংলাপ বজায় রাখার ওপর জোর দেন এবং পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিনকে শিগগির বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এ বৈঠকে বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রোকেবুল হক উপস্থিত ছিলেন। 

Related Articles

আমদানি-রপ্তানি কার্যক্রম সহজী করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঢাকা উত্তর বন্ড

মোঃআশরাফুল আলম দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ, আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণ, বন্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সরকারি রাজস্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)।

আরও পড়ুন

বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার (গোপালগঞ্জে বিজিবি কর্তৃক হত্যাযজ্ঞের পরিকল্পনা) এর প্রতিবাদ।

বিভিন্ন ফেসবুক পেইজ ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারণায় গোপালগঞ্জে তথাকথিত “অভিযান বা হত্যাযজ্ঞের”

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট Vice Admiral Sergio Liardo আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ

আরও পড়ুন

জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রবিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman