Somoy News BD

২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

সাভারে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাভার উপজেলায় ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নের লক্ষ্যে আগামী মৌসুমে কোনো ইটভাটা চালু করা যাবে না। তিনি সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইটভাটা মালিকদের প্রতি আহ্বান জানান।

আজ রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এ আহ্বান জানান।

তিনি বলেন, আইন অমান্য করে ইটভাটা চালু হলে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে সঙ্গে নিয়ে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, উন্মুক্তভাবে ময়লা পোড়ানো, অবৈধ সীসা-ভাট্টি পরিচালনা এবং টায়ার পুড়িয়ে তেল তৈরিকারী অবৈধ পাইরোলাইসিস কারখানার মাধ্যমে বায়ুদূষণ রোধে প্রয়োজনে রাতের বেলা মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। নির্মাণ সামগ্রী খোলা জায়গায় রাখলে বা পরিবহন করলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার পাশাপাশি মালামাল জব্দের নির্দেশনা দেন তিনি।

পরিবেশ উপদেষ্টা গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, বায়ুদূষণ রোধে জনগণকে সচেতন করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশসহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, “সবাই একসাথে কাজ করলে ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে আমরা সফল হবো এবং সুস্থ জীবনের জন্য ক্ষতিগ্রস্ত আয়ুষ্কাল পুনরুদ্ধার করতে পারবো।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। সভার সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান এনডিসি। এছাড়া ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ, পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মোঃ জিয়াউল হকসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন এবং মতামত প্রদান করেন।

Related Articles

আমদানি-রপ্তানি কার্যক্রম সহজী করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঢাকা উত্তর বন্ড

মোঃআশরাফুল আলম দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ, আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণ, বন্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সরকারি রাজস্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)।

আরও পড়ুন

বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার (গোপালগঞ্জে বিজিবি কর্তৃক হত্যাযজ্ঞের পরিকল্পনা) এর প্রতিবাদ।

বিভিন্ন ফেসবুক পেইজ ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারণায় গোপালগঞ্জে তথাকথিত “অভিযান বা হত্যাযজ্ঞের”

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট Vice Admiral Sergio Liardo আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ

আরও পড়ুন

জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রবিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman