Somoy News BD

২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

নির্বাচনে অংশ নিচ্ছে না ইসলামী গণতান্ত্রিক পার্টি

নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী গণতান্ত্রিক পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে না। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মনোনয়ন জমা দেওয়া হবে না, বলে জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল।

শুক্রবার (২জানুয়ারি) দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এম আউয়াল বলেন, আমাদের দল ইসলামী গণতান্ত্রিক পার্টির যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তারা উহ্য করেছেন বা কেউ করবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সারাদেশের মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিলো। কিন্তু সরকার কোনওভাবে সমান মাঠ তৈরি করতে পারেনি। ইতিহাসে এই সরকারকে নতুনভাবে চিহ্নিত করবে দেশের জনগণ।’

তিনি বলেন, ‘আমার সংসদীয় আসন লক্ষ্মীপুর-১। এই এলাকায় বিএনপির মনোনীত প্রার্থীর ত্রাসের কারণে আমার অনুসারীরা কার্যক্রমই শুরু করতে পারেনি। পাশাপাশি বিপুল অর্থ ব্যয় করে নির্বাচন বিধি ভঙ্গ করে কুৎসা, ঘৃণা ছড়ানো হচ্ছে। ব্যক্তিগত বিষয়, ষড়যন্ত্রমূলক স্বাভাবিক আইনি কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রার্থীদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে। অথচ স্থানীয় প্রশাসন নির্বিকার।’

এম আউয়াল বলেন, ‘নির্বাচনের প্রচারণায় নামার আগে প্রতিপক্ষ রাজনৈতিক কর্মীদের ব্যবহার করে সুনির্দিষ্ট একটি দলের প্রার্থীরা চরিত্র হননও করছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ ও নির্বাচনি পরিবেশের অনুপস্থিতির কারণে ইসলামী গণতান্ত্রিক পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।’

Related Articles

শুভ জন্মাষ্টমী উপলক্ষে ডিএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শুভ জন্মাষ্টমী উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে ডিএমপিতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১:০০

আরও পড়ুন

বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী বিপুল সম্ভাবনার প্রতীকঃ শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

আন্তর্জাতিক ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী বিপুল সম্ভাবনার প্রতীক। সেই সম্ভাবনাকে দক্ষ

আরও পড়ুন

স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করল স্বামী, অভিযুক্ত স্বামী আটক

হিরক খান,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ প্রেম নয়, তালাক দেওয়াকে কেন্দ্র করে কলেজছাত্রী স্মৃতি খাতুনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে সায়ন নামে এক যুবকের বিরুদ্ধে, হামলায়

আরও পড়ুন

অনলাইনে হেরোইন তৈরির কাঁচামালের অবাধ বিক্রয়: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্যের গতানুগতিক সরবরাহ ও চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক সংশ্লিষ্ট নিত্যনতুন ঝুঁকি পর্যালোচনা করে তার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে নিয়মিত পদক্ষেপ

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman