Somoy News BD

১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

তথ্য প্রতিমন্ত্রীর রিহ্যাবের দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদকঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ, রিহ্যাবের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ, রিহ্যাব পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান। রিহ্যাব প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। এই পবিত্র মাসে আমরা দেশের সার্বিক উন্নয়ন ও আবাসন খাতের অগ্রযাত্রার জন্য দোয়া করি। আবাসন খাত শুধু ব্যবসা নয়, এটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ৫০ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান এই খাতের সঙ্গে জড়িত। পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং নীতিগত সহায়তার মাধ্যমে আমরা দেশের উন্নয়নযাত্রায় আরও বড় ভূমিকা রাখতে চাই।” তিনি আরও বলেন, রিহ্যাব সরকারের সঙ্গে সমন্বয় রেখে একটি আধুনিক, টেকসই ও জনবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

Related Articles

নগর এলাকায় শিশু ও পরিবারের জন্য স্বাস্থ্যসেবার প্রাপ্যতা জোরদারে ‘আলো ক্লিনিক’ মডেল সম্প্রসারণের সম্ভাবনা পর্যালোচনা করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদকঃ আজ ঢাকার একটি হোটেলে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) আয়োজিত একটি জাতীয় ডিসেমিনেশন কর্মশালায় ‘আলো ক্লিনিক’ মডেলের প্রমাণভিত্তিক ফলাফল, বাস্তবায়ন অভিজ্ঞতা এবং কার্যক্রম থেকে অর্জিত

আরও পড়ুন

তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে আজ মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত Joris van Bommel। সাক্ষাৎকালে

আরও পড়ুন

দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশী জাতের গবাদিপশুর উন্নয়ন এবং খামারের ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করে

আরও পড়ুন

দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman