সিনিয়র রিপোর্টার মোঃ জহিরুল ইসলামঃ
ঢাকা, ১১ অক্টোবর ২০২৬: এআই ভিত্তিক হৃদরোগ নির্ণয় ও স্বাস্থ্যসেবায় দেশীয় প্রযুক্তির উন্নয়ন এবং এটিকে আরও সহজলভ্য করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য টিটন প্রাইভেট লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো 12-lead portable ECG মেশিন মাই ইসিজি এআই প্রো (myECGai pro).
বনানীর Sheraton Dhaka-তে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে portable এই ECG ডিভাইসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়.
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Professor ড. কামরুল হাসান, ডিন, Department of Electrical and Electronics Engineering, BUET। বিশেষ অতিথি হিসেবে National Heart Foundation-এর President, Professor (Dr.) Khondker Abdul Awal Rizvi উপস্থিত ছিলেন.
এছাড়াও TETON-এর ব্যবস্থাপনা দল, চিকিৎসক, বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার, প্রযুক্তি খাতের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন.
অনুষ্ঠানে TETON-এর CEO ড. মিজান রহমান প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও myECGai Pro নিয়ে কথা বলেন। তিনি বলেন, প্রযুক্তি তখনই সত্যিকারের কাজে আসে, যখন তা মানুষের বাস্তব জীবনের প্রয়োজন মেটাতে সাহায্য করে। TETON সেই ভাবনা থেকেই স্বাস্থ্য প্রযুক্তিকে আরও সহজে মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে.
12-lead ECG, এখন আরও সহজ
myECGai Pro হলো একটি portable 12-lead ECG ডিভাইস, যা দিয়ে ঘরে বা প্রয়োজন অনুযায়ী অন্য জায়গায় ECG রেকর্ড করা যায়। প্রায় ৩০ সেকেন্ডে ECG রেকর্ড করার পর ব্যবহারকারী একটি digital PDF report তৈরি করতে পারবেন এবং প্রয়োজন হলে সেটি চিকিৎসকের সঙ্গে শেয়ার করতে পারবেন।
ECG করানোর জন্য সব সময় হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয় – এমন পরিস্থিতি কিছুটা কমাতে পারে এই portable সুবিধা। প্রয়োজনের সময় হার্টর রিদম রেকর্ড করে চিকিৎসকের সঙ্গে আলোচনা করার সুযোগও তৈরি হয়। তবে ECG রিপোর্টের ব্যাখ্যা ও পরবর্তী করণীয় সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
TETON-এর লক্ষ্য হলো হার্ট কন্ডিশন সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং প্রয়োজনের সময় ECG রেকর্ড করার সুবিধা মানুষের আরও কাছাকাছি নিয়ে আসতে প্রযুক্তিকে কাজে লাগানো।
প্রযুক্তি হোক দৈনন্দিন জীবনের সহায়ক
TETON জানায়, স্বাস্থ্য প্রযুক্তিকে আরও সহজে ব্যবহারযোগ্য ও মানুষের নাগালের মধ্যে নিয়ে এসে তাদের কাজের একটি গুরুত্বপূর্ণ দিক। portable myECGai Pro-এর মাধ্যমে ব্যবহারকারী প্রয়োজনের সময় ECG রেকর্ড করে রিপোর্ট চিকিৎসকের সঙ্গে শেয়ার করতে পারবেন। এতে ব্যবহারকারী ও চিকিৎসকের মধ্যে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান আরও সুবিধাজনক হতে পারে।
অনুষ্ঠানে myECGai Pro-এর পণ্য উন্নয়ন ও কাজের ধরন নিয়ে একটি audiovisual presentation দেখানো হয়। পরে অতিথিদের উপস্থিতিতে countdown-এর মাধ্যমে ডিভাইসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
চিকিৎসক ও অতিথিদের অংশগ্রহণ
অনুষ্ঠানে হার্ট কন্ডিশন সম্পর্কে সচেতনতা এবং ECG পরীক্ষা আরও সহজে করার সুযোগ নিয়ে আলোচনা হয়। কর্পোরেট প্রতিষ্ঠানের
প্রতিনিধি, TETON-এর অংশীদার ও গ্রাহকরা তাঁদের অভিজ্ঞতা এবং মতামত তুলে ধরেন।
বিনিয়োগকারীদের পক্ষ থেকে Azmat Group-এর চেয়ারম্যান ড. আজাদ উদ্দিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্ন প্রশ্নোত্তর, media photo session, product demonstration এবং networking session অনুষ্ঠিত হয়।
TETON সম্পর্কে
TETON প্রযুক্তিগত পণ্য ও সমাধানের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ করার লক্ষ্যে কাজ করছে। consumer technology-এর পাশাপাশি প্রতিষ্ঠানটি health technology ক্ষেত্রেও কাজ করছে। portable 12-lead ECG ডিভাইস myECGai Pro-এর মাধ্যমে ব্যবহারকারী ECG রেকর্ড করা ও রিপোর্ট তৈরি করার প্রক্রিয়াটিকে আরও সুবিধাজনক করে তোলার উদ্যোগ নিয়েছে TETON।

আমদানি-রপ্তানি কার্যক্রম সহজী করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঢাকা উত্তর বন্ড
মোঃআশরাফুল আলম দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ, আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণ, বন্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সরকারি রাজস্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)।











