Somoy News BD

২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

গোপালগঞ্জে আইনগত সহায়তা দিবস ২০২৪ পালিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ
বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে আইনগত সহায়তা দিবস ২০২৪ পালিত হয়েছে।  আজ রবিবার সকাল ৯ টায় গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ কামরুল হাসান কবুতর উড়িয়ে দিবসের অনুষ্ঠান শুরু করেন। পরে কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে কোর্ট চত্বরে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দেয়ালিকা উদ্ধোধন ও বিভিন্ন স্টলের ফিতা কেটে উদ্ধোধন করেন। পরে হলরুমে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ  মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন পাঠ ও পবিত্র গিতা পাঠের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  রোমানা রোজী আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এ সময় বিজ্ঞ বিচারক(বিজ্ঞ জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- মোঃ হায়দার আলী খোন্দকার, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, জেলা লিগ্যাল এইড অফিসার(সিনিয়র সহকারী জজ)  মোহাম্মদ সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক  গোলাম কবির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার উখি মে, গোপালগঞ্জ   জেলা আইনজীবী সমিতির সভাপতি এম. এম. নাসির আহমেদ, সম্পাদক এম জুলকদর রহমান, পিপি সুভাষ চন্দ্র জয়ধর, জিপি দেলোয়ার হোসেন সরদারও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞ বিচারকবৃন্দ, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি  জুবায়ের হোসেন, জেলা সুপার আল মামুন ও বিজ্ঞ আইনজীবীবৃন্দ। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির বিজ্ঞ আইনজীবী আব্দুল হান্নান বেগকে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ  মোঃ কামরুল হাসান জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ এর উপর বিস্তারিত আলোচনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Related Articles

জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও

আরও পড়ুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী

আরও পড়ুন

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিজিবি’র কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ সকালে ঢাকায় ওসমানী স্মৃতি

আরও পড়ুন

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে এবং গুমের সঙ্গে জড়িত দায়ীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman