মোঃ আল-শাহরিয়ার বাবুল খান:
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত র্যালি ও সমাবেশে সাভার- আশুলিয়ার প্রায় বিশ হাজার নেতাকর্মী অংশ নেয়।মঙ্গলবার বিকালে ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এই র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত র্যালিটি সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের শহীদ ইয়ামিন চত্বর থেকে শুরু উলাইল বাসষ্ট্যান্ড ঘুরে সাভার উপজেলা পরিষদের মূল ফটকে এসে শেষ হয়। এসময় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি গণমানুষের দল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভারে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে,যা জনগণের দুর্ভোগ লাঘবে কাজে আসবে।
এসময় আয়োজিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলার সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম,ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি বলেছেন স্কুল পর্যায়ে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না। রবিবার (১৯ এপ্রিল) সকালে












