Somoy News BD

২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে রচিত আলকুরআন বিরোধী সংবিধান’ই মানব জীবনের মূল সমস্যা- আমীর, ইসলামী সমাজ।

মঞ্জুর
‘ইসলামী সমাজ’ এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, মানব রচিত ব্যবস্থা এবং আলকুরআন বিরোধী সংবিধানই মানব জীবনের তথা সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা, প্রধান সমস্যা। এ সমস্যার সমাধান না হলে কোন সমস্যারই প্রকৃত সমাধান হবে না। বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত আলকুআন বিরোধী সংবিধান- এ কথার উল্লেখ করে তিনি বলেন, দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু গণতন্ত্রের ভিত্তিতে রচিত আলকুরআন বিরোধী সংবিধান’ই সমাজ ও রাষ্ট্রে বহাল আছে। কোন সরকার’ই আলকুরআনকে সংবিধান গ্রহণ করেনি এবং কুরআনের আইন-বিধান দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা করেনি, যার কারণে দিন দিন সমস্যা বেড়েই চলছে। তিনি বলেন, গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত কুরআন বিরোধী সংবিধান সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত রেখে সরকার পরিবর্তন হলেও প্রকৃতপক্ষে কোন সমস্যারই সমাধান হবে না। ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, সকাল ১০ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ইসলামী সমাজ’ এর উদ্যোগে- “দুর্নীতি ও বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠনের উপায়” বিষয়ে অনুষ্ঠিত শান্তিপূর্ণ মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী সমাজের আমীর বলেন, সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধানের একমাত্র পথ আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সা:) এর প্রদর্শিত পদ্ধতিতে আলকুরআন বিরোধী সংবিধা মূলোৎপাটন করে সমাজ ও রাষ্ট্রে আলকুরআনকে সংবিধান প্রতিষ্ঠা করা এবং ইসলামের আইন-বিধান দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা। তাহলেই দুর্নীতি ও বৈষম্যমুক্ত এবং ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠিত হবে। এ লক্ষ্যে ‘ইসলামী সমাজ’ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ঈমান ও ইসলামের দাওয়াতের মাধ্যমে গণতান্ত্রিক জাহিলি সমাজ ভেঙ্গে ‘ইসলামী সমাজ’ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। সকলকে তিনি আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান এবং গত ১৯ অক্টোবর ২০২৫ইং, জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ‘ইসলামী সমাজ’ ঘোষিত ৩ দফা কর্মসূচির ২য় দফার অংশ- কুমিল্লা মহানগরে “আলকুরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশ” টি প্রশাসনের অনুমতি না হওয়ায় মুলতবি ঘোষণা করেন এবং আলকুরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ ও জাতির মানুষকে মুক্ত করার লক্ষ্যে সমাজ ও রাষ্ট্রে আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে গুরুত্বপূর্ণ ২টি কর্মসূচি ঘোষণা করেন- (১) আগামী ২৭ ডিসেম্বর, শনিবার, সকাল ১০ টায়, কুমিল্লা মহানগরে শান্তিপূর্ণ গণমিছিল, পথসভা ও লিফলেট বিতরণ। উক্ত কর্মসূচি: সকাল ১০টায় কুমিল্লা টাউন হল ময়দানে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শুরু করা হবে এবং মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে পথসভা করে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে এসে সমাপ্ত করা হবে ইনশাআল্লাহ। (২) গণতন্ত্রসহ সকল মানব রচিত ব্যবস্থা, আলকুরআন বিরোধী সংবিধান এবং সকল প্রকার দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামী ১৭জানুয়ারী ২০২৬ইং, শনিবার, সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন, কুশিয়ারা বাজার সংলগ্ন খানবাড়ী বালুর মাঠে শান্তিপূর্ণ অবস্থান করা হবে ইনশাআল্লাহ্। কর্মসূচি বাস্তবায়নে তিনি সরকার, প্রশাসন ও দেশবাসী সকলের আন্তরিক সমর্থন, জানে ও মালে অংশগ্রহণ এবং সহযোগীতা প্রত্যাশা করেন। ইসলামী সমাজ ঢাকা মহানগর এর দায়িত্বশীল মুহাম্মাদ ইয়াছিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মোঃ আজমুল হক, আসাদুজ্জামান বুলবুল, মোঃ নুরুদ্দিন, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, মোঃ সোহেল, মিনহাজ উদ্দিন, আবু জাফর মোহাম্মদ সালেহ, মোস্তফা জামিল সাদ এবং আরও অনেকে।

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman