Somoy News BD

১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও নতুন শ্রম বাজার তৈরিতে এনআরবি রাইটস মুভমেন্টের ৯ দফা দাবি

মঞ্জুর:
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ১৭ই মার্চ ২০২৫ এনআরবি রাইটস মুভমেন্ট ম্যানচেস্টার, যুক্তরাজ্য চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে ৯ দফা প্রস্তাবনা ও লিখিত বক্তব্য পাঠ করেন ব্যারিস্টার মিজানুর রহমান।তিনি বলেন, নন রেসিডেন্ট বাংলাদেশি, একসময়ে আমাদের কোন হকবা রাইট ছিল না।আমরা বিলিয়ন বিলিয়ন ডলার,পাউন্ড,  ইউরো, দিরহাম রেমিটেন্স পাঠিয়েছি বাংলাদেশে। বিনিময়ে আমরা কিছু পাইনি।আমাদের কোন ভোটাধিকার নাই।বেসিক কোন অধিকার নাই-আমরা যারা বিভিন্ন দেশে থাকি।আমি এসব বিষয়ে আপনাদের সামনে  কথা বলতে এসেছি।বাংলাদেশকেরেখে কাজের প্রয়োজনে হাজার হাজার মাইল দূরে থাকি।তবে দেশের জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে অবদান রয়েছে।চেষ্টা করি দেশের জন্য দেশের স্বজনদের জন্য ভাল কিছু করার।কিন্তু এই কাজগুলোকে আরো ত্বরান্নিত করতে
যা করা দরকারঃ

১.ভোটাধিকার: বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য ভোটাধিকার নিশ্চিত করতে হবে, যাতে তারা বিদেশ থেকে ভোট দিতে পারেন। এ বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এখনও কোনো বাস্তবায়ন হয়নি।

২. সংসদ সদস্য হওয়ার সুযোগ: যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তাদেরও সংসদ সদস্য হওয়ার সুযোগ দিতে হবে।

৩. পৈত্রিক সম্পত্তির অধিকার: বিদেশে জন্মগ্রহণকারী এনআরবি সন্তানদের বাংলাদেশে পৈত্রিক সম্পত্তি নিয়ে হয়রানির শিকার হতে হয়। তাদের এই অধিকার নিশ্চিত করতে হবে।

৪. সম্মানজনক আচরণ: বিদেশ থেকে আসা বাংলাদেশিদের প্রতি আলাদা চোখে না দেখে সম্মানজনক আচরণ করতে হবে। তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না।

৫. বিশেষ ট্রাইবুনাল গঠন: বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা কোর্ট-কাচারিতে হয়রানির শিকার হন। তাদের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করতে হবে।

৬.এয়ারপোর্টে সম্মান: প্রবাসীদের এয়ারপোর্টে নামার পর যেন কোনো হয়রানির শিকার না হতে হয়। তাদের প্রতি সঠিক সম্মান দেখাতে হবে এবং কোনো রকম আক্রমণ বা অসৌজন্যমূলক আচরণ করা যাবে না।

৭. ভিভিআইপি কাউন্টার: প্রবাসীদের জন্য এয়ারপোর্টে আলাদা ভিভিআইপি কাউন্টার তৈরি করতে হবে, যাতে তারা বাংলাদেশে এসে কোনো ঝামেলা ছাড়াই দ্রুত এবং সহজে প্রবেশ করতে পারেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সন্তানরা যেন হাসেল-মুক্তভাবে দেশে প্রবেশ করতে পারে।

৮.স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণঃ প্রবাসীদের জন্য উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে, যাতে তারা দেশে এসে সুচিকিৎসা পেতে পারেন।

৯.প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রবাসী প্রতিনিধিত্ব: যারা দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন বা করেছিলেন, তাদের মধ্যে একজনকে শ্রম মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

এই ৯ দফা দাবি প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এনআরবি রাইটস মুভমেন্ট আশা প্রকাশ করেছে।

Related Articles

দেশবাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসীকে পবিত্র অগ্রীম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল ফিতর মুসলিম

আরও পড়ুন

দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী ইসরাফিল হোসেন

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ আশুলিয়া থানার,ধামসোনা ইউনিয়ন বাসীকে পবিত্র অগ্রীম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী, ভাদাইল গ্রামের কৃতি সন্তান,সমাজ সেবক

আরও পড়ুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে

আরও পড়ুন

ষড়যন্ত্র সর্বত্র চলছে এবং চলবে এর মধ্যে থেকে আমাদের কে বের হয়ে যেতে হবেঃএ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমরা ঐক্যবদ্ধ থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman