Somoy News BD

২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২ জার্সি ও মেডেল উন্মোচন

নিজস্ব প্রতিবেদকঃ
উন্মোচিত হলো “ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২” এর জার্সি ও মেডেল। ০১ নভেম্বর ২০২৬ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিভিন্ন রানার্স কমিউনিটি, পেসার, সংবাদকর্মী, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অন্য অতিথিদের উপস্থিতিতে ম্যারাথনের জার্সি ও মেডেল উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি মহোদয়।
বিকাল ০৩-০০ ঘটিকায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস)। এরপর “ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২” এর উপর নির্মিত প্রোমো ভিডিও প্রদর্শন করা হয়।
এরপর বক্তব্য প্রদান করেন পরিচালক (অপাঃ ও মেইনঃ) এবং “ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২”এর রেস ডিরেক্টর লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি; পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শহীদ আতাহার হোসেন। এরপর হটলাইন নম্বর ১০২-এর উপর নির্মিত প্রোমো ভিডিও এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কর্মকাণ্ডের উপর নির্মিত মহাপরিচালক মহোদয়ের লেখা ও জায়েদ খলিল-এর সুর করা ‘আগুনের আর্তনাদ’ শিরোনামের গানের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এ আয়োজনের মাধ্যমে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর প্রচার করার জন্য আয়োজনের সাথে জড়িত স্পন্সর প্রতিষ্ঠানসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর প্রচার ও ফায়ার সার্ভিসের কাজে ভলান্টিয়ার হিসেবে সহযোগিতার জন্য রানার্স কমিউনিটির প্রতি আহ্বান জানান।
বক্তব্যের পর প্রধান অতিথি অন্য অতিথিদের সাথে নিয়ে “ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২” এর জার্সি ও মেডেল উন্মোচন করেন এবং ফটোসেশনে অংশ নেন। এরপর তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
উল্লেখ্য, “Run & Rise for Humanity, Recall 102” স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই ম্যারাথন আয়োজন করতে যাচ্ছে। ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ কে সকলের মাঝে পরিচিত এবং অগ্নিকাণ্ডসহ যেকোন দুর্ঘটনা প্রতিরোধে সচেতন করতে মূলত এ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে ফায়ার সার্ভিস। আগমী ২৮ নভেম্বর পূর্বাচল ৩০০ ফুট-এ ২১.১ কিঃমিঃ, ১০ কিঃমিঃ, ৫ কিঃমিঃ ও ছোটদের জন্য ১.০২ কিঃমিঃ – এই ৪টি ক্যাটাগরিতে ম্যারাথনটি অনুষ্ঠিত হবে। খবর-ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Related Articles

আমদানি-রপ্তানি কার্যক্রম সহজী করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঢাকা উত্তর বন্ড

মোঃআশরাফুল আলম দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ, আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণ, বন্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সরকারি রাজস্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)।

আরও পড়ুন

বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার (গোপালগঞ্জে বিজিবি কর্তৃক হত্যাযজ্ঞের পরিকল্পনা) এর প্রতিবাদ।

বিভিন্ন ফেসবুক পেইজ ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারণায় গোপালগঞ্জে তথাকথিত “অভিযান বা হত্যাযজ্ঞের”

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট Vice Admiral Sergio Liardo আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ

আরও পড়ুন

জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রবিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman