Somoy News BD

২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , সোমবার
ব্রেকিং নিউজ

সাভার ও আশুলিয়ায় সহিংসতায় উসকানি ও অর্থায়নের অভিযোগে ৫ শ্রমিক নেতা আটক

মোঃ আল-শাহরিয়ার বাবুল খান:
সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক খাতে সৃষ্ট সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় পোশাক শ্রমিক ফেডারেশনের পাঁচজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ।সাভার ও আশুলিয়া থানায় রুজু হওয়া ১৮টি মামলায় গ্রেপ্তারকৃত মোট ৯৬ জনের মধ্যে তারা অন্যতম। শুক্রবার(২০নভেম্বর) ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সাভার ও আশুলিয়ায় পোশাক খাতের অস্থিরতায় পুলিশের সাতটি গাড়ি (শিল্প পুলিশের পাঁচটি ও জেলা পুলিশের দুটি) ক্ষতিগ্রস্ত হয়েছে,যার মধ্যে একটি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। এসব ঘটনায় শিল্প ও জেলা পুলিশের প্রায় ৫০ জন সদস্য আহত হন।এছাড়া,গত৭ নভেম্বর আশুলিয়া থানায় দায়েরকৃত একটি মামলার তথ্য অনুযায়ী,দুর্বৃত্তদের পরিকল্পিত হামলায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ৪ নভেম্বর সকাল ১১টার দিকে ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিক ও বহিরাগতসহ প্রায় ৫ থেকে ৬ হাজার লোক হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে গেলে বিক্ষোভকারীরা ইটপাটকেল,ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং পুলিশের একটি পিকআপ ভ্যান ও দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ সাইফুল ইসলাম গুরুতর আহত হন এবং ২০ থেকে ৩০ জন পুলিশ সদস্য জখম হন।

এ ঘটনায় ৫ নভেম্বর সাভার মডেল থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা(নম্বর-১৬) দায়ের করা হয়। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ডিএমপির পল্লবী থানাধীন মিরপুর এলাকার একটি বাসা থেকে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোছাম্মৎ সুলতানা বেগম (৫০) এবং সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াসকে (৫১) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়,বাসাটি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্যের। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কারখানা মালিকদের কাছ থেকে চাঁদা আদায় ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

অন্যদিকে,গত ৩ নভেম্বর আশুলিয়ার ঘোষবাগ এলাকার একটি পোশাক কারখানায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রায় ৪০০ থেকে ৫০০ জন বিক্ষোভকারী জোরপূর্বক প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়।এতে কারখানার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।বাধা দিতে গেলে হামলাকারীরা কারখানার প্রশাসনিক মহাব্যবস্থাপকের (জিএম) মাথায় লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে এবং নিরাপত্তারক্ষী ও কর্মচারীদের মারধর করে।এ সময় কারখানার ফটকে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে ভেতর থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় দায়েরকৃত মামলায় (নম্বর-০২) সম্পৃক্ততার প্রমাণের ভিত্তিতে তিনজন ফেডারেশন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ শামীম(৪৮), বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মনসুর আলী (৪৬) এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম (৩৭)।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে,কোনো শ্রমিক সংগঠনের সদস্যপদ বা ন্যায্য মজুরির দাবিতে অংশগ্রহণের কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি।পুলিশ শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন ও গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।কেবল সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে সহিংসতা, অগ্নিসংযোগ এবং পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ আরও জানায়,গ্রেপ্তারকৃত নেতারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সাধারণ শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করার অপচেষ্টা চালিয়েছেন।তারা সাধারণ শ্রমিকদের আন্দোলনে যোগ দিতে বা নীরব থাকতে চাপ ও হুমকি দিয়েছেন,সহিংসতা ছড়াতে অর্থায়ন করেছেন এবং দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন বলে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত সকলকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এসব বিষয়ে নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট Vice Admiral Sergio Liardo আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ

আরও পড়ুন

জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রবিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি

আরও পড়ুন

লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর লালবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো

আরও পড়ুন

বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের – শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ আগামীর বিশ্বকে যারা নেতৃত্ব দিতে পারবে এমন যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। তাই আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে পাওয়া ধারণা ও জ্ঞানকে শিক্ষার

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman